আন্তর্জাতিক

তীব্র তাপপ্রবাহে হাজারও মানুষের মৃত্যু

সান নিউজ ডেস্ক: পর্তুগালে তাপপ্রবাহে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। গত দুই সপ্তাহে ইউরোপের এই দেশটিতে তাপপ্রবাহের কারণে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

পরিস্থিতি বিবেচনায় পর্তুগালের স্বাস্থ্য প্রধান সতর্ক করে বলেছেন, তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আমাদেরকে প্রস্তুত হতে হবে।

বুধবার (২০ জুলাই) বার্তাসংস্থা রয়টার্স’র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। অবশ্য, শুধু পর্তুগালেই নয়, গোটা ইউরোপজুড়েই চলছে ভয়াবহ তাপপ্রবাহ। ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, ক্রোয়েশিয়ায়ও ভয়াবহ তাপপ্রবাহ চলছে।

পর্তুগালের স্বাস্থ্য কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব হেলথ (ডিজিএস)-এর প্রধান গ্রাসা ফ্রেইটাস রয়টার্সকে বলেছেন, ‘পর্তুগাল ... বিশ্বের এমন অঞ্চলগুলোর একটি যা প্রচণ্ড গরমে (আরও) প্রভাবিত হতে পারে। আর তাই উচ্চ তাপমাত্রার সময়ের জন্য আমাদের আরও বেশি করে প্রস্তুত থাকতে হবে।’

আরও পড়ুন: বিএনপির ফাঁদে দেশবাসী পা দেবে না

রয়টার্স বলছে, খরা-পীড়িত পর্তুগালে গত সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ফারেনহাইট) ছাড়িয়ে গেছে। যদিও চলমান এই তাপপ্রবাহ গত কয়েকদিনে কিছুটা কমেছে, তারপরও বছরের এই সময়ের বিবেচনায় তাপমাত্রা এখনও স্বাভাবিক মাত্রার ওপরেই রয়ে গেছে বলে জানিয়েছেন ফ্রেইটাস।

এদিকে ভয়াবহ তাপপ্রবাহের কারণে পর্তুগালে গত ৭ থেকে ১৩ জুলাই পর্যন্ত ২৩৮ জনের মৃত্যুর কথা আগেই জানিয়েছিল ডিজিএস। স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রধান গ্রাসা ফ্রেইটাস বলছেন, গত ১৮ জুলাই পর্যন্ত পর্তুগালে তাপপ্রবাহে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩ জনে।

সম্প্রতি পর্তুগালে বেশ কয়েকটি দাবানলের সৃষ্টি হয়েছে। উচ্চ তাপমাত্রা, চলমান খরা এবং নিম্নমানের বন ব্যবস্থাপনাকে পর্তুগালজুড়ে দাবানলের জন্য দায়ী করা হয়েছে। অগ্নিনির্বাপক কর্মীরা স্পেনসহ অন্যান্য দক্ষিণ ইউরোপীয় দেশগুলোতেও দাবানল মোকাবিলায় লড়াই করছে।

আরও পড়ুন: ট্রেন আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ

পর্তুগালের লিসবন ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের গবেষক কার্লোস আন্টুনেস একটি সাক্ষাৎকারে বলেছেন, তীব্র তাপপ্রবাহের কারণে মৃত্যুর ঝুঁকিতে সবচেয়ে বেশি রয়েছে বয়স্ক মানুষরা।

তিনি বলছেন, তাপপ্রবাহের কারণে ভবিষ্যতে মৃত্যুর সংখ্যা অন্যান্য বিষয়গুলো ছাড়াও লোকেরা নিজেদের রক্ষা করার জন্য ঠিক কী ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে সেটির ওপরও নির্ভর করবে। এছাড়া কেয়ার হোমগুলো (বৃদ্ধাশ্রম) কীভাবে তাদের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করছে এবং অবকাঠামোগুলোকে গড়ে তুলছে সেটিও গুরুত্বপূর্ণ।

আন্টুনেস আরও বলছেন, ‘জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটি প্রত্যাশিত যে, (তাপপ্রবাহের কারণে) মৃত্যুহারের এই বৃদ্ধি আরও তীব্র হবে। আর তাই জনস্বাস্থ্য স্তরে তাপপ্রবাহের প্রভাব কমানোর জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে।’

আরও পড়ুন: বরিশালে বাসচাপায় নারীসহ নিহত ৪

অবশ্য, শুধু পর্তুগালেই নয়, গোটা ইউরোপই ভয়াবহ তাপপ্রবাহের কবলে পড়েছে। ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, ক্রোয়েশিয়ায়ও ভয়াবহ তাপপ্রবাহ চলছে। যুক্তরাজ্যে গত সোমবার গরমের জন্য জরুরি অবস্থা ঘোষণা হয়েছে।

মঙ্গলবার দেশটিতে কোনো কোনো এলাকার তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে। বুধবার তা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে আবহাওয়া দপ্তরের আশঙ্কা। অন্য বছর এসময় যুক্তরাজ্যের গড় তাপমাত্রা ২৫ ডিগ্রির মধ্যে থাকে।

অন্যদিকে আগুন জ্বলছে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তে। গরমে আগুন লেগে গেছে জঙ্গলে এবং ঘাসজমিতে। দমকলকর্মীরা দিকে দিকে ছড়িয়ে পড়েছেন আগুন নেভানোর কাজে। কিন্তু সব জায়গায় এখনও আগুন নিয়ন্তণে আনা যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পরও আইন অনুযায়ী আজীবন বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা...

রাজাপুরে ডাকাতি মামলায় চার আসামি কারাগারে 

ঝালকাঠির রাজাপুর উপজেলার আলোচিত পৃথক দুটি ডাকাতি মামলায় গ্রেপ্তার চার আসামিকে...

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশী সিনেমা

পৃথিবীর প্রাচীন ও মর্যাদাপূর্ণ উৎসব ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব&r...

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা টানা...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা