আন্তর্জাতিক

পাকিস্তানে গভীর খাদে বাস, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পাহাড়ি সড়ক থেকে যাত্রীবাহী একটি বাস কয়েকশ’ ফুট গভীর খাদে পড়ে নারী ও শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

আরও পড়ুন: ইরানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৭

বুধবার (৮ জুন) স্থানীয় সময় বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির সংবাদমাধ্যম ডন জানান, বেলুচিস্তানের ঝব জাতীয় মহাসড়কে চলার সময় কিল্লা সাইফুল্লাহর কাছে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। বাসটি পাহাড়ের উঁচু টিলার পাশ দিয়ে যাওয়া এই সড়ক থেকে শত শত ফুট নিচের খাদে পড়ে যাওয়ায় ২২ যাত্রী নিহত হয়েছেন।

বেলুচিস্তানের ঝব জেলার উপকমিশনার হাফিজ মুহাম্মদ কাসিম বলেছেন, বুধবার সকালের দিকে ২৩ জনের মতো যাত্রীকে নিয়ে বাসটি লরালাই থেকে ঝবের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। গাড়িটি আখতারজাইয়ের কাছের একটি পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে যায়। দুর্ঘটনায় বাসের ২২ আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন: খেলতে না দেওয়ায় মাকে হত্যা

আখতারজাই হল বেলচিস্তান একটি উপজাতীয় এলাকা। এই স্থানটি ঝবের ১ হাজার ৫৭২ মিটার উচ্চতায় অবস্থিত।

পাকিস্তানের জরুরি সার্ভিস ১১২২ এর উদ্ধারকারী কর্মকর্তারা বলেছেন, এই দুর্ঘটনায় এক শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে চিকিৎসার জন্য কোয়েটায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় নিহত যাত্রীদের মরদেহ কিল্লা সাইফুল্লাহ জেলার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ শিশু, পাঁচ নারী ও ১১ জন পুরুষ রয়েছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা