আন্তর্জাতিক

ইরানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

আরও পড়ুন: উভয় সংকটে বিজেপি

বুধবার (৮ জুন) সকালে ইরানের পূর্বাঞ্চলে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হলে হতাহতের এই ঘটনা ঘটে।

হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত এই ট্রেনটি ৩৫০ জন যাত্রী বহন করছিল। প্রথমিকভাবে সকলের অবস্থা সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। বুধবার জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মরুভূমি শহর তাবাসের কাছে ভোরের অন্ধকারে ট্রেনের সাতটি বগির মধ্যে চারটি লাইনচ্যুত হয়। তাবাস শহরটি রাজধানী তেহরান থেকে প্রায় ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

আরও পড়ুন: কর্ণাটকে ২৩ ছাত্রী বহিষ্কার

শহরটিতে যোগাযোগ ব্যবস্থা দুর্বল থাকার পরেও অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টারসহ উদ্ধারকারী দলগুলি দুর্গম এলাকায় পৌঁছেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইরানের রেলওয়ের একজন কর্মকর্তা রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরএনএ’কে বলেছেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটি প্রথমে একটি এক্সকাভেটরের (খননকারী যন্ত্র) সঙ্গে ধাক্কা খায় এবং এরপরই লাইনচ্যুত হয়।

সমগ্র ইরানজুড়ে প্রায় ১৪ হাজার কিলোমিটার (৮ হাজার ৭০০ মাইল) বিস্তৃত রেললাইন রয়েছে। দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল ২০০৪ সালে। পেট্রোল, সার, সালফার এবং তুলা বোঝাই একটি ট্রেন নেইশাবুরের কাছে দুর্ঘটনায় পড়লে প্রায় ৩২০ জন নিহত এবং আরও ৪৬০ জন আহত হয়েছিলেন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা