ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কর্ণাটকে ২৩ ছাত্রী বহিষ্কার

সান নিউজ ডেস্ক: ভারতের কর্ণাটক রাজ্যে শ্রেণিকক্ষে হিজাব পরার দাবি জানানোয় শাস্তি পেলেন আরও ২৩ ছাত্রী। তারা সবাই উপ্পিনগাদি সরকারি ফার্স্ট গ্রেড কলেজের শিক্ষার্থী। গত সপ্তাহে শ্রেণিকক্ষে হিজাব পরার অনুমতির দাবিতে বিক্ষোভ করায় এসব ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: তদন্ত প্রতিবেদন পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা

পুত্তুর বিজেপি বিধায়ক এবং কলেজ উন্নয়ন কমিটির (সিডিসি) চেয়ারম্যান সঞ্জীব মাতান্দুর মঙ্গলবার (৭ জুন) বার্তা সংস্থা পিটিআই’কে বলেছেন, শিক্ষার্থীরা বিক্ষোভ করায় গত সোমবার তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, গত সপ্তাহে দক্ষিণ কন্নড় জেলার পুত্তুর শহরের কলেজটিতে বেশ কিছু ছাত্রী বিক্ষোভ করেন। শ্রেণিকক্ষে হিজাব পরার অনুমতি দাবি করেছে তারা। এ বিষয়ে সোমবার সিডিসির বৈঠকে বিক্ষোভকারী ছাত্রীদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

বলা হচ্ছে, কর্ণাটক হাইকোর্টের রায়ে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা সত্ত্বে ওই ছাত্রীরা এ নিয়ে বিক্ষোভ করেছে। এ জন্য তাদের সাজা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

হিজাবের পক্ষে অনেকদিন ধরেই আন্দোলন করে আসছেন কর্ণাটকের মুসলিম শিক্ষার্থীরা। এরপরও গত ১৫ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের পক্ষে রায় দেয় কর্ণাটক হাইকোর্ট। রায়ে হাইকোর্টের তিন বিচারপতি বলেছিলেন, ইসলাম ধর্মে হিজাব পরা বাধ্যতামূলক নয়। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে এটি পরা নিষিদ্ধ করার অধিকার রয়েছে স্থানীয় সরকারের।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা