ভারত সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল!
আন্তর্জাতিক
বিজেপি ‘র নূপুর কাণ্ড

ভারত সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় বিজেপি’র মুখপাত্র নূপুর শর্মার হযরত মোহাম্মদ স:-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা করেছিল অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন (ওআইসি)।

আরও পড়ুন : চাল আমদানির হিড়িক

এমনকী এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আর্জি জানিয়েছিল জাতিসঙ্ঘেও। কিন্তু ওআইসি সচিবালয়ের মন্তব্যকে স্রেফ অযৌক্তিক এবং সংকীর্ণমনা বলে বাতিল করে দিয়েছে ভারত সরকার।

ভারতের পররাষ্ট্র সচিব অরিন্দম বাগচী এ বিষয়ে বলেন, ‘ওআইসির সাধারণ সচিবালয়ের ভারত নিয়ে মন্তব্য শুনেছি। ভারত সরকার এই সমস্ত অযৌক্তিক এবং সংকীর্ণ মন্তব্যকে খারিজ করছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ভারত সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। ‘ধর্মীয় ব্যক্তিত্বের প্রতি অপমানজনক মন্তব্য এবং টুইট করেছে একজন ব্যক্তি। তা কখনোই, কোনোভাবেই ভারতের দৃষ্টিভঙ্গি হতে পারে না। এমন ধরনের মন্তব্যকারীদের বিরুদ্ধে ইতোমধ্যেই ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।’

আরও পড়ুন : সালমান ও তার বাবাকে হত্যার হুমকি!

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, ‘এটা দুঃখজনক যে ওআইসি সচিবালয় ফের বিভ্রান্তিকর ও ক্ষতিকর মন্তব্য করেছে। এতে কায়েমি স্বার্থের আদেশে তাদের বিভাজনকারী মনোভাবই প্রকাশ পায়।’

প্রসঙ্গত,, বিজেপি মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যের জেরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ভারতের কানপুরের প্যারেড বাজার চত্বর। এর জেরে তাকে সাসপেন্ড করেছে বিজেপি।

আরও পড়ুন : চাল আমদানির হিড়িক

হযরত মোহাম্মদ স:-কে নিয়ে নূপুরের বিতর্কিত মন্তব্যের রেশ গড়িয়েছিল মধ্যপ্রাচ্যের ইসলামিক দেশগুলোতে। ইসলামের অবমাননা মোটেই ভালো চোখে নেয়নি তারা।

প্রিন্স ফয়জল বিন ফারহান আল-সৌদের নেতৃত্বে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে তীব্র নিন্দা করেছিল। পাশাপাশি নূপুর শর্মাকে সাসপেন্ড করার পদক্ষেপকে স্বাগত জানায় তারা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা