আন্তর্জাতিক

গির্জায় বন্দুক হামলায় নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার একটি ক্যাথলিক গির্জায় বন্দুক হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫০ জন নিহত হয়েছেন। ওন্দো রাজ্যের গভর্নর আরাকুনরিন ওলুওয়ারোতিমি আকেরেদোলু ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন। ঘটনাটিকে একটি গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন তিনি।

আরও পড়ুন: প্রযোজক সুযোগ বুঝে খারাপ প্রস্তাব দেন

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির ওন্দো রাজ্য পুলিশের মুখপাত্র ফানমিলায়ো ইবুকুন ওদুনলামি বলেন, বন্দুকধারীরা গির্জার ভবনের বাইরে ও ভেতরে গুলি চালিয়ে প্রার্থনাকারীদের হত্যা ও আহত করেছে। শহরের সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক গির্জাটিতে কতজন নিহত বা আহত হয়েছেন তা বলেননি তিনি। তবে পুলিশ হামলার কারণ অনুসন্ধান করছে বলে জানিয়েছেন।

তবে গির্জায় এ হামলার পেছনে কারা রয়েছে তা এখনো স্পষ্ট নয়। এমনিতে ওন্ডো নাইজেরিয়ার শান্তিপূর্ণ রাজ্যগুলোর মধ্যে অন্যতম। তবে সেখানে কিছু দিন ধরে পশুপালক এবং কৃষকদের মধ্যে অশান্তি চলছে। সেই অশান্তির জেরেই এ হামলা কিনা তা স্পষ্ট নয়। পুলিশ এ নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি। এ হামলার ঘটনায় এলাকার বাসিন্দারাও বেশ হতবাক।

আরও পড়ুন: এখনও জ্বলছে কনটেইনার ডিপোর আগুন

নাইজেরিয়ার ক্যাথলিক গির্জার মুখপাত্র রেভারেন্ড অগাস্টিন ইকুউ বলেন, এটি খুবই দুঃখজনক। অচেনা বন্দুকধারীরা সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক গির্জাটিতে হামলা চালিয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় শোক প্রকাশ করেছে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারি। এক শোকবার্তায় তিনি বলেন, ‘যাই হোক না কেন, নাইজেরিয়া কখনো খারাপ মানুষের কাছে হার মানবে না। অন্ধকার কখনই আলোকে জয় করবে না।’

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা