আন্তর্জাতিক

ফের স্কুলে গোলাগুলি, নারী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্কুলে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন একজন বয়স্ক নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। বুধবার (১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

আরও পড়ুন: অবশেষে অধিনায়কত্ব ছাড়লেন মুমিনুল

এর আগে স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মে) যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরে একটি হাইস্কুলের স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে গোলাগুলি ও হতাহতের এই ঘটনা ঘটে।

নিউ অরলিন্স শহরের পুলিশের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, জেভিয়ার ইউনিভার্সিটির ক্যাম্পাসে সমাবর্তন অনুষ্ঠানস্থলের বাইরে গোলাগুলির এই ঘটনা ঘটে। স্থানীয় মরিস জেফ হাইস্কুলের স্নাতকরা সেখানে জড়ো হয়েছিলেন।

আরও পড়ুন: মেয়েরা আমাকে বেশি কটাক্ষ করে

মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিউ অরলিন্স পুলিশের মুখপাত্র গ্যারি শীট বলেছেন, অনুষ্ঠানস্থলের বাইরে গুলিবিদ্ধ হতাহত তিনজনই সেখানে স্নাতক সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য গিয়েছিলেন।

এর আগে যুক্তরাষ্ট্রের টেক্সাসের উভালদে রব এলিমেন্টারি স্কুলে বন্দুকধারীদের গুলিতে গত মঙ্গলবার অন্তত ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছিলেন। শিক্ষার্থী ছাড়া নিহতদের বাকি দু’জন প্রাপ্তবয়স্ক, যাদের মধ্যে ওই শিশুদের শিক্ষিকাও ছিলেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা