আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলির প্রাইমারি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বন্দুকধারীর গুলিতে ৩ শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। । স্কুলটির প্রাক্তন শিক্ষার্থী স্কুলটিতে এই হামলা চালিয়েছে।

আরও পড়ুন : সৌদিতে সড়ক দুর্ঘটনা ২০ ওমরাহ যাত্রী নিহত

সোমবার (২৭ মার্চ) দেশটির স্থানীয় সময় সকালে দ্য কোভিন্যান্ট স্কুলে বন্দুক হামলাটি চালানো হয়। এটি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রাণঘাতী বন্দুক হামলাগুলোর মধ্যে অন্যতম।

প্রতিবেদনে বলা হয়, নিহত তিন শিশুই নয় বছর বয়সী। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করা হয়। এছাড়া বয়স্ক তিনজনের বয়স ৬০ বছরের উপরে। তারা ওই স্কুলের কোন দায়িত্বে ছিল তা এখনো পরিষ্কার নয়।

মেট্রোপলিটন ন্যাশভিল পুলিশ বিভাগ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর বয়স ২৮ বছর। তিনি ওই এলাকার বাসিন্দা। নাম অড্রি হেল। ঘটনার পরই তাকে গুলি করে হত্যা করেছে পুলিশ।

আরও পড়ুন : এলিফ্যান্ট রোডে আগুনে ১ জন আহত

পুলিশ জানায়, হেলের কাছে একটি অ্যাসাল্ট রাইফেল, একটি হ্যান্ডগান ও একটি পিস্তল ছিল। গুলি করতে করতে তিনি ভবনে মধ্যে প্রবেশ করেন। তার কাছে পুরো স্কুলের ম্যাপ ছিল।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

শান্তিরাম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজান...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

হামের উপসর্গে শিশু মৃত্যু আরও ৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা