সংগৃহীত
আন্তর্জাতিক

রাহুলকে সরকারি বাসভবন ছাড়ার নোটিশ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পার্লামেন্টে অযোগ্য ঘোষণার পর এবার সরকারি বাসভবন ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : কাবুলে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৬

সোমবার (২৭ মার্চ) লোকসভা হাউসিং কমিটি রাহুল গান্ধীকে সরকারি বাসভবন ছাড়ার এ নোটিশ দেয়।

দেশটির পার্লামেন্ট সূত্রে জানা যায়, রাহুল গান্ধীকে ২২ এপ্রিলের মধ্যে সরকারি বাসভবন ছাড়তে বলা হয়েছে।

এদিকে রাহুল গান্ধীকে সংসদ সদস্য পদ থেকে অযোগ্য ঘোষণার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ করছে তার সমর্থকরা। সোমবার পার্লামেন্টের ভেতরও বিক্ষোভ হয়েছে। এতে পার্লামেন্টের অধিবেশন স্থগিত করা হয়।

আরও পড়ুন : পার্লামেন্টে কালো কাপড়ে সোনিয়া গান্ধী

রাহুল গান্ধীর সংসদ সদস্যপদ বাতিলের প্রতিবাদে আজ সোমবার সোনিয়া গান্ধীসহ ভারতের বিরোধী দলের এমপিরা দেশটির পার্লামেন্টে কালো পোশাক পড়ে গিয়েছিলেন।

অধিবেশনের আগে কংগ্রেস এমপি প্রমোদ তিওয়ারি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ভিন্নমতকে দমিয়ে রাখার জন্য অভিযোগ তোলেন।

তিওয়ারি বলেন, ‘যখন আমরা সংসদে কথা বলি, তারা তখন কার্যক্রম চালাতে দেয় না। আমরা যখন বাইরে কথা বলি, তারা দলের নেতাদের অযোগ্য ঘোষণা করে দেয়।’

লোকসভার সদস্য পদ হারানোর পর প্রথম সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেছেন, 'আমি ভারতের মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়াই করে এসেছি। এ জন্য আমি যেকোনো মূল্য দিতে প্রস্তুত।'

আরও পড়ুন : নিউ ইয়র্কে ‘বাংলাদেশ স্ট্রিট’ !

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মানহানির মামলায় রাহুলকে ২ বছরের কারাদণ্ড দেয় গুজরাটের সুরাট জেলা আদালত। তবে আদালত রাহুলকে ৩০ দিনের জামিন এবং আপিল করার সুযোগ দেন। এরপর শুক্রবার দুপুরে রাহুলকে অযোগ্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে লোকসভা সচিবালয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা