ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ড্রোন ভূপাতিত করার দাবি

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করা ইউক্রেনের একটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে মস্কো।

আরও পড়ুন : ৩ কোটি টাকার লটারি জয় বাংলাদেশির

রোববার (২৬ মার্চ) এ তথ্য জানান রুশ প্রতিরক্ষামন্ত্রী সেরগেই শোইগু।

তিনি জানান, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে কিরেয়েভস্ক শহরে ড্রোনটি ভূপাতিত করা হয়।

আরও পড়ুন : বিক্ষোভে উত্তাল ইসরায়েল

রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ড্রোনটি ভূপাতিত করার সময় বিস্ফোরণে কমপক্ষে ৩ জন আহত হয়েছেন।

তবে ইউক্রেন এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। বেসামরিক নাগরিকদের ওপর ড্রোন হামলার কথা অস্বীকার করেছে দেশটি।

আরও পড়ুন : ফের মিসাইল ছুড়লো উ. কোরিয়া

এদিকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে শত শত ড্রোন মোতায়েন করেছে।

দেশটির আইনপ্রয়োগকারী সংস্থা জানিয়েছে, বিস্ফোরক বোঝাই এই ড্রোন তুলা অঞ্চলের লোকালয়ে ব্যাপক হামলা চালিয়েছে। ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি আহত হয়েছে অনেকে। ক্রেমলিন একে ‘টুপলভ ওয়ান ফোরটি ওয়ান’ ড্রোন হিসেবে শনাক্ত করে। ২০২২ সালের ডিসেম্বরেও ঐ এলাকায় রুশ যুদ্ধবিমান ভূপাতিত হয়ে নিহত হন ৩ সামরিক কর্মকর্তা।

আরও পড়ুন : এক মাইল দৌড়ালেন ৯ মাসের অন্তঃসত্ত্বা

ইউক্রেন আগ্রাসনের ১ বছর পরেও এখনো যুদ্ধক্ষেত্রে সাফল্য লাভ করতে পারেনি রাশিয়া। ফলে নতুন করে সেনা নিয়োগের কথা ভাবছে ক্রেমলিন।

সূত্র থেকে জানা গেছে, ইউক্রেনের সাথে লড়াই দীর্ঘ করতে ক্রেমলিন এ বছর আরও ৪ লাখ সেনা নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে। এই নিয়োগ অভিযান ক্রেমলিনকে জোরপূর্বক সংহতি এড়াতে অনুমতি দেবে। এটি চলতি বছরের শেষের দিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পুনঃনির্বাচিত করার প্রচারণাকেও ত্বরান্বিত করবে।

আরও পড়ুন : সিকিমে নজিরবিহীন তুষারপাত

প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনা সংহতির ঘোষণায় জনসাধারণের মধ্যে অনাস্থা দেখা দেয়। এ কারণে ১০ লাখের মতো রাশিয়ান দেশ ছেড়েছিলেন।

যুদ্ধক্ষেত্রে ও অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জের মাঝে পুতিন আত্মবিশ্বাসের ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে ইউক্রেনের সমর্থকদের ছাড়িয়ে যেতে সক্ষম হবে রাশিয়া।

খবর : বিবিসি

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিউইয়র্কে বাংলা চলচ্চিত্রের উৎসব ২ আগস্ট

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা