ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জরুরি বৈঠক চায় ইউক্রেন

সান নিউজ ডেস্ক : রাশিয়া বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেওয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক চেয়েছে ইউক্রেন।

আরও পড়ুন : সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

শনিবার (২৫ মার্চ) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো যেভাবে রাশিয়ার বিরুদ্ধে কোমর বেঁধে নেমেছে, তা মেনে নেওয়া যাচ্ছে না। তাই রাশিয়াকেও অতিরিক্ত ব্যবস্থা নিতে হচ্ছে। সেজন্যই রাশিয়া সিদ্ধান্ত নিয়েছে, বেলারুশে পরমাণু অস্ত্র রাখার ব্যবস্থা করবে।

পুতিনের এই সিদ্ধান্ত শোনার পরেই জাতিসংঘের হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে ইউক্রেন। তবে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি জারি পর জাতিসংঘ এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

আরও পড়ুন : ওমরাহ পালনে সৌদির নতুন নির্দেশনা

ইউক্রেনের দাবি, রাশিয়ার আগ্রাসনবাদী নীতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য এবং ফ্রান্স একত্রে রাশিয়ার এই সিদ্ধান্তের বিরোধিতা করবে।

ইউক্রেন আরও জানায়, ক্রেমলিনের এই পদক্ষেপ আসলে পারমাণবিক অস্ত্রের ব্ল্যাকমেল। পশ্চিমা দেশগুলো মনে করছে, বেলারুশে রাশিয়া পরমাণু অস্ত্র রাখলে তা বর্তমান পরিস্থিতিতে ভয়ংকর হতে পারে।

আরও পড়ুন : ঝুঁকির মুখে পড়ছে বিশ্ব অর্থনীতি

এদিকে বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র স্থাপনের ‘বিপজ্জনক ও দায়িত্বহীন’ ঘোষণার নিন্দা জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো।

সম্প্রতি যুক্তরাজ্য ইউক্রেনে ডিপ্লিটেড ইউরেনিয়ামসমৃদ্ধ গোলাবারুদ পাঠানোর ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন : রাজধানীতে তীব্র যানজট

এর প্রতিক্রিয়া জানিয়ে পুতিন বলেছিলেন, এটি করা হলে রাশিয়া এর জবাব দিতে বাধ্য হবে। এরপরই শনিবার বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা