ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সৌদিতে ১৭ হাজার প্রবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে রেসিডেন্সি, শ্রম এবং সীমান্ত আইন ভঙ্গ করার অপরাধে এক সপ্তাহের মধ্যে ১৭ হাজার প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরও পড়ুন : স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬-২২ মার্চ পর্যন্ত রেসিডেন্সি আইন ভঙ্গ করায় ৯২৫৯ জনকে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশকালে ৪৮৯৯ জনকে এবং শ্রম সংক্রান্ত বিষয়ে ২৪৯১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া অপরাধ সংঘটিত করে পালানোর চেষ্টাকারীদের সহায়তা করায় ১৮ জনকে হাতেনাতে ধরা হয়েছে। সবমিলিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করায় ৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে টর্নেডো, নিহত বেড়ে ২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তা করবে এবং আইন ভঙ্গকারীদের সহায়তা ও আশ্রয় দেবে তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড অথবা ১০ লাখ রিয়াল জরিমানা অথবা গাড়ি ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

সৌদি আরবে যেন অবৈধভাবে কেউ থাকতে না পারে, তা নিশ্চিতে বেশ কয়েক বছর ধরে কড়াকড়ি অবস্থানে রয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। অবৈধভাবে প্রবেশকারীদের ধরতে কয়েকদিন পরপরই অভিযান চালাচ্ছে তারা। এতে অনেক মানুষ আটক হচ্ছেন এবং পরবর্তীতে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

খবর : খালিজ টাইমস

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা