আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের স্কুলে গুলিতে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৮ শিশু শিক্ষার্থীসহ ২১জন নিহত হয়েছেন। এ ঘটনায় সালভাদর রামোস নামের ১৮ বছর বয়সী এক তরুণ ওই হামলা চালিয়েছেন। মঙ্গলবার (২৪ মে) মেক্সিকো সীমান্তবর্তী উভালদে এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ

পুলিশ কর্মকর্তা পিট আরেদোন্দো জানিয়েছেন, যারা নিহত হয়েছে তারা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়গুলোয় যারা এসব শ্রেণিতে পড়ে তাদের বয়স সাধারণত ৭ থেকে ১০ বছরের মধ্যে হয়ে থাকে।

বুধবার (২৫ মে) টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বন্দুকধারী সালভাদর রামোস পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাউথ টেক্সাসের উভালদে শহরের যে স্কুলটিতে হামলা চালানো হয়েছে সেটির নাম রব এলিমেন্টারি স্কুল।

এর আগে অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট জানান, স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে টেক্সাসেস রব এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। স্কুলটি আমেরিকার সপ্তম বৃহত্তম শহর সান আন্তোনিও থেকে প্রায় ৮৩ মাইল (১৩৩ কি.মি.) পশ্চিমে অবস্থিত। এটি একটি প্রাথমিক বিদ্যালয়। এর শিক্ষার্থীদের বয়স পাঁচ থেকে ১১ বছর।

আরও পড়ুন: আসামে ভয়াবহ বন্যায় নিহত ২৫

অ্যাবট আরও জানিয়েছেন, বন্দুকধারী ওই ব্যক্তির নাম সালভাদর রামোস। তার বয়স ১৮। তিনি ওই এলাকারই বাসিন্দা। তিনি শুটিংয়ের সময় একটি হ্যান্ডগান এবং সম্ভবত একটি রাইফেল ব্যবহার করেছিলেন। যদিও এটি এখনও নিশ্চিত নয়।

গভর্নর গ্রেগ অ্যাবট এবং তার স্ত্রী সিসিলিয়া শোক জানিয়েছেন। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে তিনি টেক্সাসের বাসিন্দাদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: নির্বাচনকে প্রহসনে রূপান্তর করার ইচ্ছে নেই

এদিকে ঘটনাস্থলেই বন্দুকধারী রামোস মারা গেছেন। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলে পাঠানো পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে। এছাড়াও, গুলি বিনিময়ের সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। যদিও তারা আশঙ্কামুক্ত।

স্থানীয় পুলিশ জানায়, বন্দুকধারীর গুলিতে আরও অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যে একজন ৬৬ বছর বয়সী নারী এবং একজন ১০ বছর বয়সী শিশু আন্তোনিওর বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: অনিশ্চিত প্রত্যাবাসনে অপরাধ ঝুঁকিতে রোহিঙ্গারা

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে টেক্সাসে স্কুলে গুলি চালানোর বিষয়ে অবহিত করা হয়েছে। আজ সন্ধ্যায় হোয়াইট হাউসে তিনি এ বিষয়ে কথা বলবেন বলে তার প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে জানিয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা