ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

রাশিয়ার সঙ্গে বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে কিয়েভ বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত। একই সঙ্গে মস্কোর ওপর চাপ দেওয়ার জন্য তার মিত্রদের আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: বিএনপি নেতাদের মুখে কালো ছায়া পড়ে

সোমবার (২৩ মে) রাতে জেলেনস্কি ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দর্শকদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে ভিডিও বক্তৃতায় এসব কথা বলেন৷

ভলোদিমির জেলেনস্কি বলেন, বন্দিবিনিময় এটি একটি মানবিক বিষয় এবং একটি অত্যন্ত রাজনৈতিক সিদ্ধান্ত, যা অনেক রাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভর করে।

তিনি আরও বলেন, ইউক্রেন জাতিসংঘ, সুইজারল্যান্ড, ইসরাইল এবং অনেক দেশ এর সঙ্গে জড়িত, তবে প্রক্রিয়াটি খুব জটিল।

আরও পড়ুন: রুশ কূটনীতিকের পদত্যাগ

জেলেনস্কি বলেন, আমাদের রাশিয়ান সেনাদের দরকার নেই, আমাদের কেবল আমাদেরই দরকার। আমরা আগামীকালও এই বন্দিবিনিময়ের জন্য প্রস্তুত।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা