ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আল জাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা

সান নিউজ ডেস্ক: ইসরায়েলি বাহিনীর গুলিতে আল জাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহ নিহত হয়েছেন। বুধবার (১১ মে) আল জাজিরা এ খবর নিশ্চিত করেছে।

আরও পড়ুন: যুদ্ধের প্রভাব সারাবিশ্বে ছড়িয়ে গেছে

পশ্চিম তীর থেকে আল জাজিরার আরেকজন সংবাদদাতা নিদা ইব্রাহিম জানান, জেনিন শহরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহের সময় সাংবাদিক শিরীন আবু আকলেহকে গুলি করে হত্যা করেছে দখলদাররা।

তিনি বলেন, এখন পর্যন্ত আমরা যা জানি তা হলো, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তার (শিরীন) মৃত্যুর ঘোষণা দিয়েছে। শিরীন জেনিনে সংঘটিত ঘটনাগুলোর খবর সংগ্রহ করছিলেন, বিশেষ করে দখলকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় একটি শহরে ইসরায়েলি অভিযানের বিষয়ে। সেই সময় তিনি মাথায় গুলিবিদ্ধ হন।

নিদা ইব্রাহিমের কথায়, এটি শিরীনের সঙ্গে কাজ করা সাংবাদিকদের জন্য একটি বড় ধাক্কা।

আরও পড়ুন: জুনে পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছি

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই মারা যান শিরীন আবু আকলেহ। এসময় জেরুজালেমভিত্তিক আল-কুদস পত্রিকায় কর্মরত আরেকজন ফিলিস্তিনি সাংবাদিক আহত হন। তার অবস্থা এখন স্থিতিশীল।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে হতাহতের এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা