ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইউক্রেনে স্কুলে বিমান হামলা

সান নিউজ ডেস্ক: ইউক্রেনের একটি স্কুলে রাশিয়া বিমান হামলা করেছে । এতে ৬০ জন নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: রোববার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির লুহানস্ক অঞ্চলের ওই স্কুলটিতে ৯০ জনের মতো বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছিলেন।

স্থানীয় সময় শনিবার ( ৭ মে ) ওই স্কুলে রাশিয়া বিমান হামলা চালায়। লুহানস্কের গভর্নর সেরহিয়ে গাইদাই রোববার ( ৮ মে ) এ বিষয়ে নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ওই স্কুলে আশ্রয় নেওয়া ৩০ বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে সাতজন আহত হয়েছেন।

রোববার ( ৮ মে ) এক টেলিগ্রাম পোস্টে হাইদাই বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকেপড়া ৬০ জনই মারা গেছে। স্থানীয় সময় শনিবার বিলোহোরিভকা গ্রামের একটি স্কুলে বোমা হামলা চালায় রাশিয়া।

আরও পড়ুন: টিটিইকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

ওয়াশিংটন ও ন্যাটো জোটের ইউরোপীয় সদস্যরা কিয়েভকে ভারি অস্ত্র সরবরাহ করছে, যাতে এটি রাশিয়ান আক্রমণ প্রতিহত করতে পারে।

এ পর্যন্ত বেশ কয়েকটি হামলা প্রতিহত করতে পেরেছে ইউক্রেন। ফলে পূর্ব এবং দক্ষিণ ইউক্রেনের কিছু অংশ রাশিয়া নিয়ন্ত্রণে নিলেও কিয়েভ দখলে ব্যর্থ হয়েছে বলে মনে করা হচ্ছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা