আন্তর্জাতিক

কিউবায় হোটেলে বিস্ফোরণ, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক: ক্যারিবীয় দেশ কিউবার রাজধানী হাভানার ঐতিহাসিক পাঁচ তারকা হোটেল সারাতোগায় ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছেন ২২ জন। এছাড়া ৬০ জনেরও বেশি লোক আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় ফের জরুরি অবস্থা জারি

ধারণা করা হচ্ছে, পুরোনো হাভানায় অবস্থিত এই সারাতোগা হোটেলের বাইরে পার্ক করা একটি গ্যাস ট্যাংকারে আগুন ধরে গেলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে হোটেল ভবনের বেশ কয়েকটি তলা ধ্বংস হয়ে যায়।

শনিবার (৭ মে) পার্টি ইন হাভানার ফার্স্ট সেক্রেটারি লুইস অ্যান্টনিও টোরেস রিবার বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, হোটেলটিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। সেখানে এখনো অনেকে আটকে থাকেত পারেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৬ মে) স্থানীয় সময় সকালের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর হোটেলটি ধ্বংসস্তূপে পরিণত হয়। ভয়াবহ বিস্ফোরণে হোটেলের বাইরে থাকা বাস ও প্রাইভেটকারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছে।

আরও পড়ুন: স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা

প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের পরপরই নিরাপত্তার জেরে হাভানার ঐতিহাসিক ভবনগুলো ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিস্ফোরণের পর কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, এটি কোনো বোমা বিস্ফোরণ বা হামলা নয়। এটি নিছক একটি দুর্ঘটনা।

আরও পড়ুন: আ’লীগ কর্মীকে কুপিয়ে জখম

প্রসঙ্গত, হাভানা শহরের কেন্দ্রে অবস্থিত সারাতোগা হোটেলটি বেশ জনপ্রিয়। পাঁচ তলা বিশিষ্ট বিলাসবহুল এ হোটেলটি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল। তবে বিস্ফোরণের পর হোটেলের ধ্বংসাবশেষ এখন পড়ে আছে। এছাড়া হোটেলটির বাইরের দেয়ালের বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে। তাই আপাতত এটি চালু করা যাচ্ছে না।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা