সারাদেশ

আবাসিক হোটেলে অভিযানে ৭ জন আটক

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুরে চান্দনা চৌরাস্তা এলাকার ‘রাজমণি আবাসিক হোটেল’-এ এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই হোটেলে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযোগের ভিত্তিতে তথ্য যাচাই-বাছাই শেষে বাসন থানা-পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় হোটেলের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন সাতজনকে আটক করা হয়।

আটকদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের পরিচয় যাচাই ও আইনি প্রক্রিয়া চলছে।


ওসি জানান, মহানগরের আবাসিক হোটেলগুলোতে অপরাধ, মাদক, দেহব্যবসা ও অন্যান্য অসামাজিক কার্যকলাপ রোধে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। কোনো হোটেল কর্তৃপক্ষ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে বা সহযোগিতা করলে তাদের বিরুদ্ধেও প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা