ছবি: সান নিউজ
সারাদেশ

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায়কে হত্যার ঘটনায় দ্বিতীয় আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। ঢাকায় অভিযান চালিয়ে জুয়েল ওরফে নয়ন ডাকুয়াকে আটক করা হয়। পরে তাকে ঝালকাঠিতে এনে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, এর আগে মামলার প্রধান আসামি রিতোষকে গ্রেফতার করা হয়। তিনি একই ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া ছিলেন। রথযাত্রা উপলক্ষে ভবনের অধিকাংশ বাসিন্দা বাইরে থাকায় পূর্বপরিকল্পনা অনুযায়ী সহযোগী জুয়েলকে নিয়ে দ্বিতীয় তলায় তপন রায়ের বাসায় চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন তিনি।

তদন্তসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দরজা ভাঙার শব্দে গৃহবধূ মলিনা রায় ঘটনাটি টের পেয়ে রিতোষকে চিনে ফেললে ধরা পড়ার আশঙ্কায় দুই আসামি তার মুখ চেপে ধরে, হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। পরে ঘটনাটিকে সাধারণ চুরির ঘটনা হিসেবে দেখাতে প্রধান আসামি নিজের ভাড়া করা বাসাও এলোমেলো করে রেখে পালিয়ে যান। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামিকে শনাক্ত করে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতেই দ্বিতীয় আসামিকে আটক করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মেহেদী হাসান জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারসহ তদন্তের বাকি কার্যক্রমও অব্যাহত রয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

উলিপুরে পৌর দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী করতে ক্যাম্পেইন

কুড়িগ্রামের উলিপুরে কমিউনিটি একশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং পৌর...

শিল্পকলায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

পিরোজপুরে র‍্যাব-৮-এর উদ্যোগ টাউন হল সভা

মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে স...

পল্লবীতে যুবদল নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

রাজধানীর মিরপুরে যুবদল কর্মী মো. ইউসুফ হত্যা মামলার তদন্তে হত্যাকাণ্ডের মূল র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা