ছবি: সান নিউজ
সারাদেশ

সিরাজদীখানে ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়নে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামি মো. সিদ্দিক মোল্লাকে (৬০) সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে একই মামলার আরও দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত- সিদ্দিক মোল্লা জেলার সিরাজদীখান উপজেলার পশ্চিম কোলা গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গত ১৯ জুন সকাল সাড়ে ৮টার দিকে সিরাজদীখান উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মো. ইলিয়াস মোল্লা (৫০) মারধরের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ২০ জুন রাতে সিরাজদীখান থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার।

মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম-এর সার্বিক নির্দেশনা এবং সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (২৫ জুলাই) রাত ১২টা ১৫ মিনিটের দিকে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জামতলী এলাকার কোবাত শেখের বাড়ি থেকে মামলার প্রধান আসামি মো. সিদ্দিক মোল্লাকে গ্রেপ্তার করে সিরাজদিখান থানার একটি বিশেষ দল।

সিরাদীখানে থানার (ওসি) মো. আব্দুল হান্নান জানান, এ মামলায় এর আগে আরও দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িত অন্য কোনো ব্যক্তি থাকলে তাদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা