ছবি: সান নিউজ
সারাদেশ

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

মোংলা  প্রতিনিধি

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, এই দস্যুদের হাত থেকে সুন্দরবনে শান্তি ফিরিয়ে আনতে তার সরকার কাজ করছে। দস্যুদের আর পুনর্বাসন করা হবেনা। তাদের ভাল হতে হবে, না৷ হলে করুন পরিনতি ভোগ করতে হবে দস্যুূদের।

শনিবার মোংলা উপজেলা মিলনায়তনে "টেকসই উন্নয়নের জন্য সুন্দরবন ও উপকূলীয় জীবিকার সুরক্ষা" শীর্ষক দিনব্যাপী সংলাপের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী এসময় আরও বলেন, সুন্দরবনের উপর নির্ভরশীল জনগোষ্ঠির আট হাজার ২৭১ জেলে পরিবারের জন্য সরকার ৬৬১ টন চাল বরাদ্দ করেছে। সুন্দরবন উপকূলের মানুষই বনের সুরক্ষা নষ্ট করছে উল্লেখ করে তিনি বলেন, বিষ দিয়ে সুন্দরবনে মাছ শিকারীদের কোন ছাড় দেয়া হবে না।

পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ব্রাইটার্স, পশুর রিভার ওয়াটারকিপার, সচেতন ফাউন্ডেশন এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে সুন্দরবন সংরক্ষণ, উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং টেকসই উন্নয়ন বিষয়ক নীতি, পরিকল্পনা ও করণীয় নিয়ে জাতীয় ও স্থানীয় পর্যায়ের অংশীজনদের অংশগ্রহণে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী সংলাপের বিভিন্ন অধিবেশনে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম ছাড়াও এতে উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য আমীর এজাজ খান, অধ্যাপক মোঃ আব্দুল আলীম, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, মোংলা উপজেলার ইউএনও শারমিন আক্তার সুমী, সহকারি পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম, জাতীয় নারীশক্তি ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মানিক,উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পূর্ব সুন্দরবন বিভাগীয় বনকর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী, মোংলা থানার ওসি আতিকুর রহমান, উপকূলীয় সাংবাদিকতার গবেষক রফিকুল ইসলাম মন্টু ও ধরিত্রী রক্ষায় আমরা ধরার কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব শরীফ জামিলসহ অন্যরা।

এই সংলাপের সঞ্চালনা করেন পশুর রিভার ওয়াটারকিপার সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ।

এর আগে সকাল ১০ টায় গাছ লাগান, পরিবেশ বাঁচান। সবুজ হোক পৃথিবী-সুন্দর হোক আগামী” এই স্লোগানকে সামনে রেখে ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

বৃক্ষ রোপন কর্মসুচির শুভ সুচনা করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. লায়ন শেখ ফরিদুল ইসলাম।

এ সময় তার সাথে দিগরাজ ডিগ্রি মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এবং মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতির শামীমা আক্তার লাইজু সহ স্কুলের প্রধাণ শিক্ষক, ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের দায়িত্বশীল ব্যাক্তিরা ও স্কুলের কোমলমতি ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা