ছবি: সান নিউজ
সারাদেশ

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজাতীয় মাদক) ও ৩২ রাউন্ড কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। একসঙ্গে বিপুল পরিমাণ মাদক ও গুলি উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পেছনে কোনো সংঘবদ্ধ মাদক ও অস্ত্র চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) ভোর সোয়া ৪ টার দিকে শ্রীনগর উপজেলার দেলভোগ দয়হাটা এলাকায় এ অভিযান চালানো হয়। মুন্সীগঞ্জ জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শ্রীনগর থানার এসআই মোহাম্মদ কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে আমিনুল ইসলামের মালিকানাধীন একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী মো. তুষার শেখকে (২৮) তার বসতবাড়ির সামনে থেকে আটক করা হয়। পরে তার দখল থেকে ১১০ বোতল উইন কোরেক্স এবং ৩২ রাউন্ড পিতলের তৈরি কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার তুষার শেখ দেলভোগ দয়হাটা গ্রামের মৃত শেখ করিমের ছেলে।

পুলিশের ভাষ্য, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া মাদক বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল। পাশাপাশি কার্তুজগুলো কোথা থেকে এসেছে, এগুলো কোনো অস্ত্রধারী চক্রের কাছে সরবরাহের জন্য রাখা হয়েছিল কি না, কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল কি না—এসব বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে এসব বিষয়ে এখনো পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি।

শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে গ্রেপ্তার ব্যক্তির সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, তা শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

জেলা পুলিশ জানিয়েছেন, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। অপরাধ দমনে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা