আন্তর্জাতিক

ক্ষমতা ছাড়ছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: ক্যান্সার আক্রান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই প্যাটরুশেভের কাছে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন। এই সময়ে তিনি শরীরে অস্ত্রোপচার করতে যাচ্ছেন।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ হামলায় নিহত ২১

রাশিয়ার রহস্যময় টেলিগ্রাম চ্যানেল ‘জেনারেল এসভিআর’র বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, পুতিনকে চিকিৎসকেরা বলেছেন তাকে অবশ্যই অস্ত্রোপচার করতে হবে। প্রত্যাশিত অস্ত্রোপচার এবং পরবর্তী প্রক্রিয়া পুতিনকে ‌‌‘স্বল্প সময়ের’ জন্য অক্ষম করে তুলতে পারে।

মার্কিন নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই দাবি করা হয়, সাম্প্রতিক সময়ে পুতিনের কথিত 'অসুস্থ চেহারা এবং জনসাধারণের মধ্যে অস্বাভাবিকভাবে উদাসীন আচরণ' উল্লেখ করে নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ক্যান্সার এবং পারকিনসন রোগসহ অন্যান্য গুরুতর অসুস্থতায় ভুগছেন বলে গুজব রয়েছে।

এক টেলিগ্রাম পোস্টের বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট আরও জানিয়েছে, কিছুদিন আগে পুতিন নিকোলাই প্যাটরুশেভের সঙ্গে দুই ঘন্টা ‘হার্ট টু হার্ট’ কথোপকথন করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: আনন্দ করতে গিয়ে যেন বিপদ ডেকে না আনি

ওই পোস্টে দাবি করা হয়েছে, আমরা জানি পুতিন প্যাটরুশেভকে ইঙ্গিত দিয়েছেন তিনি তাকে কার্যত সরকারে তার একমাত্র বিশ্বস্ত মিত্র এবং বন্ধু হিসেবে বিবেচনা করেন।

এতে আরও বলা হয়েছে, পুতিন অঙ্গীকার করেছেন যদি তার স্বাস্থ্য আরও খারাপের দিকে নিয়ে যায়, তাহলে দেশের প্রকৃত নিয়ন্ত্রণ সাময়িকভাবে প্যাটরুশেভের হাতে চলে যাবে।

আরও পড়ুন: ভ্রাতৃত্বের বার্তা দিলেন মোদি-মমতা

অসমর্থিত এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্যাটরুশেভ একজন খলনায়ক। ভ্লাদিমির পুতিনের চেয়ে তিনি ভালো নন। এছাড়া তিনি আরও বেশি ধূর্ত এবং আমি বলবো, ভ্লাদিমির পুতিনের চেয়েও বেশি প্রতারক তিনি। প্যাটরুশেভ ক্ষমতায় এলে রাশিয়ানদের সমস্যা আরও বৃদ্ধি পাবে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্য নিয়ে জল্পনা বেড়েছে। বিশেষ করে গত মাসে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে বৈঠকে পুতিনকে ডেস্ক শক্তভাবে আঁকড়ে ধরতে দেখা যাওয়ার পর সেই জল্পনা আরও তুঙ্গে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা