যুদ্ধ ইউক্রেনের বাইরেও চলে যেতে পারে - সের্গেই ল্যাভরভ
আন্তর্জাতিক

যুদ্ধ ইউক্রেনের বাইরেও চলে যেতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : চলমান যুদ্ধ ইউক্রেনের বাইরেও চলে যেতে পারে বলে হুশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই ল্যাভরভ। তাছাড়া ন্যাটো প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে, এমন দাবিও করেছেন তিনি।

আরও পড়ুন : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুখবর নিয়ে আসছেন

সোমবার (২৫ এপ্রিল) রাশিয়ার রাষ্ট্রীয় টিভিতে প্রতিরক্ষামন্ত্রী ল্যাভরভকে সম্ভাব্য ৩য় বিশ্বযুদ্ধ নিয়ে জিজ্ঞেস করা হয়।

ল্যাভরভ এমন প্রশ্নের জবাবে বলেন, এই ঝুঁকি এখন রয়েছে। এ বিপদটি অনেক গুরুতর, সত্যি। এটিকে আমাদের হালকাভাবে নিলে চলবে না।

তিনি আরও বলেন, ন্যাটো প্রক্সির মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িত হয়েছে এবং সেই প্রক্সিকে অস্ত্র দিচ্ছে। যুদ্ধ মানে যুদ্ধ।

আরও পড়ুন : ন্যূনতম ৮ম ওয়েজ বোর্ড ছাড়া ক্রোড়পত্র নয়

এদিকে রাশিয়াকে হারাতে এবং ইউক্রেনকে আরও অস্ত্র দিতে মঙ্গলবার জার্মানিতে বৈঠকে বসেছেন ৪০টি দেশের প্রতিরক্ষামন্ত্রীরা।

এ বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ।

আরও পড়ুন : আলুর দাম বাড়াতে পারছি না

লয়েড অস্টিন এ বৈঠকের আগে বলেছিলেন, তারা রাশিয়াকে দুর্বল দেখতে চান। এমন দুর্বল দেখতে চান যেখান থেকে রাশিয়া ইউক্রেনের মতো অন্য কোনো দেশের ওপর আক্রমণ করতে পারবে না।

বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, এমন ঘোষণা দেওয়ার পরের দিন ৪০টি দেশের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন লয়েড অস্টিন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা