মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো ইউক্রেনে ছায়াযুদ্ধে জড়িয়েছে
আন্তর্জাতিক

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো ছায়াযুদ্ধে জড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান ২ মাসেরও অধিক সময় ধরে চলছে। তবুও যুদ্ধের তীব্রতা এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে মস্কোর উত্তেজনা কোনোটিই কমেনি।

আরও পড়ুন : জাফর ইকবাল হত্যাচেষ্টায় হামলাকারীর যাবজ্জীবন

মস্কো জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ইউক্রেনে ছায়াযুদ্ধে জড়িয়েছে। একইসঙ্গে পরমাণু যুদ্ধের হুমকিকে বাস্তবসম্মত বলেও আখ্যায়িত করেছে দেশটি।

সোমবার (২৫ এপ্রিল) প্রচারিত এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন : ঘর পাওয়া মানুষের হাসি সব থেকে ভালো লাগে

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের অর্থ হচ্ছে সামরিক জোট ন্যাটো ‘রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে গেছে।

সোমবার প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই অস্ত্রগুলো বিশেষ অভিযানের প্রেক্ষাপটে রাশিয়ার সামরিক বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন : অতিরিক্ত ভাড়া আদায় না করার অনুরোধ

রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ল্যাভরভ আরও বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো রাশিয়ার সঙ্গে এক অর্থে যুদ্ধে লিপ্ত। তারা (রাশিয়ার বিরুদ্ধে) ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং অস্ত্র সরবরাহ করে যাচ্ছে। যুদ্ধ মানে যুদ্ধই।

এদিকে ইউক্রেনে চলমান যুদ্ধের জেরে পারমাণবিক সংঘাত বৃদ্ধির আশঙ্কার কথা স্বীকার করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। অবশ্য আশঙ্কার পরই শান্তি চুক্তির সম্ভাবনা সম্পর্কেও আশার বাণী উচ্চারণ করেছেন তিনি।

আরও পড়ুন : লিবিয়ায় ২৪০ বাংলাদেশি আটক

সোমবার রাশিয়ার ফার্স্ট চ্যানেলের সাথে কথা বলার সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারমাণবিক সংঘাতের যথেষ্ট ঝুঁকি রয়েছে। তবে কৃত্রিমভাবে বাড়ানো এ ধরনের ঝুঁকি এড়াতে চায় মস্কো।

এটিই আমাদের মূল অবস্থান যার ওপর ভিত্তি করে আমরা কাজ করছি। (পারমাণবিক সংঘাতের) ঝুঁকি এখন যথেষ্ট।

আরও পড়ুন : নিউমার্কেট সংঘর্ষ: বিএনপির ১৪ নেতাকর্মীর আগাম জামিন

ল্যাভরভ আরও বলেন, ‘আমি কৃত্রিমভাবে সেই ঝুঁকিগুলো বাড়াতে চাই না। তবে অনেকেই এটি চাইবেন। (পারমাণবিক সংঘাতের) বিপদটি গুরুতর, বাস্তব এবং আমাদের অবশ্যই এটিকে অবমূল্যায়ন করা উচিত নয়।’

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে আলোচনার ‘ভান’ করার অভিযোগ তুলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে জেলেনস্কিকে ‘একজন ভালো অভিনেতা’ বলেও আখ্যায়িত করেছেন তিনি।

আরও পড়ুন : নওয়াজ শরিফ পেলেন নতুন পাসপোর্ট

রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক বলেন, ‘তিনি (জেলেনস্কি) যা বলছেন তা আপনি যদি মনোযোগ সহকারে দেখেন এবং মনোযোগ সহকারে পড়েন, তাহলে তার কথার মধ্যে আপনি হাজারও বৈপরীত্য খুঁজে পাবেন।

সের্গেই ল্যাভরভ বলেন, চুক্তি স্বাক্ষর হলে ইউক্রেন সংকটের অবসান ঘটবে ঠিকই তবে চুক্তির বিস্তারিত বিষয় সামরিক অভিযানের ভিত্তিতে প্রণয়ন করা হবে।

আরও পড়ুন : টুইটার কিনেই নিলেন ইলন মাস্ক

সোমবার রুশ টেলিভিশনে তিনি বলেন, যে কোনো সামরিক সংঘর্ষ বন্ধে চুক্তি স্বাক্ষর করতে হবে। বিশেষ সামরিক অভিযানের শুরুতে রুশ সংশ্লিষ্ট প্রস্তাব দিয়েছে।

প্রস্তাব অনুযায়ী যথাযথভাবে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়ানোর চেষ্টা করবে মস্কো।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা