খাদ্যপণ্য এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভ বন্ধ করতে এ জরুরি অবস্থা (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

পেরুতে জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: পেরুতে এক মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলো। খাদ্যপণ্য এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভ বন্ধ করতে এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

রাশিয়ার ইউক্রেন হামলার পর থেকে অন্যান্য দেশের মতো পেরুতেও বেড়েছে সব পণ্য এবং জ্বালানি তেলের দাম। এর প্রতিবাদে সপ্তাহব্যাপী শত শত ট্রাক শ্রমিক ও খামার শ্রমিক দেশটির সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

সম্প্রতি রাজধানী লিমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে ইকাতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে এক খামার শ্রমিক নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনার পর দেশটিতে আন্দোলন আরও তীব্র হয়েছে।

এদিকে সরকারের তরফ থেকে ডিক্রি জারি করে সরকারি গণমাধ্যমে বলা হয়, আন্দোলন কর্মসূচি স্থগিত রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মোতায়েন থাকবে দেশটির সেনা সদস্যরা।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ৬২ লাখ ছুঁইছুঁই

ক্যাস্টিলো ক্ষমতায় আসার আট মাস পর এই প্রথমবারের মতো তিনি এ প্রতিবাদ আন্দোলনের মুখোমুখি হলেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা