বন্দুকধারী একটি জনাকীর্ণ বারে গুলি চালায় (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

ইসরায়েলে গুলিতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে আবারও বন্দুকধারীর গুলিতে আট জন আহত ও দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এতে বলা হয়, তেল আবিবের কেন্দ্রস্থলে এ হামলার ঘটনা ঘটে।

এদিকে হামলার পর এখন পর্যন্ত সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করতে পারেনি পুলিশ। তাকে আটকে পুলিশ, ক্যানাইন ইউনিট ও সেনাবাহিনীর বিশেষ বাহিনী তেল আবিবে ব্যাপক অনুসন্ধান চালাচ্ছে। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোতেও অনুসন্ধান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

তেল আবিবের পুলিশ কমান্ডার আমিচাই এশেদ জানান, বন্দুকধারী রাত ৯টার দিকে একটি জনাকীর্ণ বারের মধ্যে গুলি চালায়। এরপর সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি বলেন, ‘আমাদের ধারণা, সে এখনও আশেপাশের কোথাও লুকিয়ে আছে।’

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ৬২ লাখ ছুঁইছুঁই

এই মুহুর্তে এ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলার মতো ইঙ্গিত আছে। তবে সেটি নিশ্চিত হতে হবে। এছাড়া অন্যান্য বিষয়গুলোও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

প্রসঙ্গত, আগের মাসে ইসরায়েলে অন্তত দুটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা