পুতিনের দুই কন্যার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

পুতিন কন্যাদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র 

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে হামলা করার পর থেকেই রাশিয়াকে একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই কন্যার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্স।

বুধবার হোয়াইট হাউস থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয় বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, নতুন নিষেধাজ্ঞার আওতায় পুতিনের দুই কন্যা মারিয়া ভরোন্তোসভা এবং ক্যাটেরিনা টিখোনোভাসহ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স্ত্রী ও মেয়ে এবং রুশ নিরাপত্তা কাউন্সিলের সদস্যরাও আছে।

এদিকে নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার শীর্ষ সরকারি এবং বেসরকারি ব্যাংকও আছে।

হোয়াইট হাউস জানায়, এসব ব্যক্তিরা রুশ জনগণের টাকায় নিজেদের সমৃদ্ধ করেছেন। তাদের মধ্যে অনেকে আবার ইউক্রেনে চলমান রুশ হামলাকে সমর্থন করছেন। তাই তাদের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হলো।

মার্কিন এক শীর্ষ কর্মকর্তা জানান, আমাদের ধারণা রুশ প্রেসিডেন্টের সম্পত্তির অনেকটাই তার পরিবারের সদস্যদের নামে আছে। তারা বেনামে লেনদেন করে থাকেন। তাই তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে লক্ষ্যবস্তু বানানো হলো এবার।

আরও পড়ুন: রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে ইন্টেল

অপরদিকে রাশিয়ার বৃহত্তম সরকারি ও বেসরকারি দুই ব্যাংক-বার ব্যাংক ও আলফা ব্যাংককেও ‘ব্লক’ করেছে হোয়াইট হাউস। পাশাপাশি আপাতত রাশিয়াতে কোনো ধরনের বিনিয়োগ করবে না তারা। এছাড়া অন্যান্য রুশ সংস্থার ওপরও নিষেধাজ্ঞা চাপাতে পারে বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা