প্রতীকী ছবি
আন্তর্জাতিক

ইউক্রেনে ১৮ সাংবাদিক নিহত

সান নিউজ ডেস্ক: পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে ১৮ সাংবাদিক নিহত এবং ১৩ জন গুরুতর আহত হয়েছেন। আনাদোলুর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাজ্য রাশিয়ার গ্যাস পাবে না

মঙ্গলবার (৫ এপ্রিল) ইউক্রেনের তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এ ছাড়া আরও তিনজন সাংবাদিক নিখোঁজ আছেন। অপহরণ করা হয়েছে ৮ সাংবাদিককে, এদের মধ্যে ৪ নারী সাংবাদিকও রয়েছেন।

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক আগ্রাসন শুরুর পর থেকে মঙ্গলবার পর্যন্ত হতাহত সাংবাদিকদের এ পরিসংখ্যান দেওয়া হয়।

ইউক্রেনে গণমাধ্যম নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ইনস্টিটিউট অব ম্যাস ইনফমেশন (আইএমআই) জানিয়েছে, রুশ বাহিনী ইউক্রেনে আগ্রাসনের প্রথম মাসেই সাংবাদিক ও গণমাধ্যমের ওপর ১৪৮ বার হামলা চালিয়েছে।

আরও পড়ুন: বিএনপি নেতা ইশরাক আটক

ইউক্রেনের আটটি অঞ্চলে ১০টি টিভি টাওয়ারসহ রেডিও সম্প্রচার দপ্তরে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে। এ ছাড়া ৭০টি আঞ্চলিক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে।

রুশ বাহিনী গত মাসে স্কাই নিউজ টিমের একটি গাড়িতে হামলা চালায়। সাংবাদিকদের গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট থাকায় প্রাণে বেঁচে গেলেও অনেকে গুরুতর আহত হয়েছেন।

এদিকে ইউক্রেনে নৃশংসতা চালানোর অভিযোগে রাশিয়ার আন্তর্জাতিক বিচার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া ভিডিও বার্তায় এ দাবি করেছেন তিনি।

আরও পড়ুন: বিএনপি নেতা ইশরাক আটক

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা