মার্কিন চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্টেল কর্প (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে ইন্টেল

আন্তর্জাতিক ডেস্ক: এবার রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্টেল কর্প। গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর: আল জাজিরা।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে বিশ্বের অনেক বড় বড় প্রতিষ্ঠান ইতোমধ্যে দেশটি থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে। সর্বশেষ এ তালিকায় যুক্ত হয়েছে ইন্টেল।

গত মাসে রাশিয়া ও বেলারুশে গ্রাহকদের চালান স্থগিত করে দেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়। কোম্পানির পক্ষ থেকে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা ও দ্রুত শান্তিতে ফিরে আসার আহ্বান জানাতে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন তারা।

আরও পড়ুন: বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ১২ লাখ

ইউক্রেনে হামলা শুরু হওয়ার পর সম্প্রতি অ্যাপল, জারা, এইচঅ্যান্ডএমসহ কয়েকটি বৈশ্বিক কোম্পানি রাশিয়ায় বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে। এর মধ্যে আছে সুইডেনভিত্তিক আসবাব নকশা এবং গৃহসজ্জা পরিষেবা প্রতিষ্ঠান আইকিয়া, ইলেকট্রনিকসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং, কোমল পানীয় নির্মাতা প্রতিষ্ঠান কোকাকোলা ও পেপসি, যুক্তরাজ্যভিত্তিক বিলাসবহুল ফ্যাশন হাউস বারবেরি ও অনলাইন ফ্যাশন খুচরা বিক্রেতা বুহু, ব্রিটিশ বহুজাতিক গাড়ি কোম্পানি রোলস রয়েস, অ্যাস্টন মার্টিন ল্যাগোন্ডা ও জাগুয়ার ল্যান্ড রোভার, যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক গাড়ি নির্মাতা জেনারেল মোটরস ও অনলাইন স্ট্রিমিং পরিষেবা কোম্পানি নেটফ্লিক্সের মতো প্রতিষ্ঠানগুলো।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা