সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পাহাড় থেকে বাস খাদে, নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক : পেরুতে পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও ১৪ জন।

আরও পড়ুন : ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৫০

বুধবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলার হয়, মঙ্গলবার পেরুর দক্ষিণাঞ্চলে একটি বাস গভীর খাদে পড়ে যাওয়ার পর কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন বলে আন্দিয়ান এই দেশটির পুলিশ জানিয়েছে। ভোরের এই দুর্ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন বলে হাইওয়ে নিরাপত্তা কর্মকর্তা জনি ভালদেররামা এএফপিকে জানিয়েছেন।

দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা ২১ জন ও ২০ জন আহতের কথা জানানো হলেও পরে তা সংশোধন করে যথাক্রমে ২৬ ও ১৪ বলে জানানো হয়।

আরও পড়ুন : প্রবল ঝড়-বৃষ্টির পর টরন্টোতে বন্যা

এএফপি জানায়, ৪০ জনেরও বেশি যাত্রী নিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি রাজধানী লিমা থেকে আয়াকুচোর আন্দিয়ান অঞ্চলের দিকে যাচ্ছিল। পথিমধ্যে এটি প্রায় ২০০ মিটার (৬৫৬ ফুট) উঁচু পাহাড় থেকে নিচে খাদে পড়ে যায়।

এদিকে বাসের দুই সহ-চালকসহ আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকারী দলগুলো দুর্গম এলাকায় ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ উদ্ধারের জন্য কাজ চালিয়ে যাচ্ছে।

আয়াকুচোর মারিসকাল হাসপাতালে কয়েকজন আহতকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে হাসপাতালের বাইরে অনেকের আত্মীয়-স্বজন মরিয়া হয়ে তাদের স্বজনদের জন্য অপেক্ষা করছিলেন।

আরও পড়ুন : পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৮ সেনা নিহত

জুয়ান আইকুইপা নামে তাদেরই একজন আরপিপি রেডিওকে জানায়, ‘আমরা জানি না আমার ভাই হাসপাতালে আছে নাকি মারা গেছে। সব রাস্তাই গর্তে ভরা, সরকার কোনো রক্ষণাবেক্ষণ করে না।’

প্রসঙ্গত, পেরুতে বাস দুর্ঘটনা খুবই সাধারণ বিষয়। বিশেষ করে রাতে এবং পাহাড়ের হাইওয়েতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। এছাড়া জোরালো বাতাস, পাহাড়ি রাস্তায় দ্রুত গতি, রাস্তার খারাপ অবস্থা, রোড সাইনের অভাব এবং ট্রাফিক নিয়ম-কানুনের দুর্বল প্রয়োগের কারণে পেরুর রাস্তায় প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।

গত বছর, দক্ষিণ আমেরিকার এই দেশটিতে ৮৭ হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনায় ৩১০০ জনেরও বেশি প্রাণহানির তথ্য নিবন্ধিত করা হয়েছে। গত মে মাসে একই সড়কে একই ধরনের বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা