ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

বিশ্ব জুড়ে খাদ্য সঙ্কটের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম খাদ্যশস্য উৎপাদনকারী দেশ ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধের কারণে বিশ্বজুড়ে মারাত্মক খাদ্য সঙ্কট সৃষ্টি হতে পারে বলে মনে করছে ফ্রান্স।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কৃষি মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর ঠিক এমন সময় সোমবার (২১ মার্চ) ফ্রান্সের কৃষিমন্ত্রী জুলিয়েন ডেনোরমান্ডি এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন।

আরও পড়ুন: উবার চালান আফগানিস্তানের সাবেক অর্থমন্ত্রী

জুলিয়েন ডেনোরমান্ডি বলেন, ইইউ কৃষি মন্ত্রীরা ভিডিও কলের মাধ্যমে ইউক্রেনের কৃষিমন্ত্রীর সঙ্গে খাদ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। একই সঙ্গে মন্ত্রীরা এ সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজে বের করার চেষ্টা করবেন।

এর আগে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, রাশিয়ার হামলায় ইউক্রেনে খাদ্য সরবরাহ চেইন ভেঙে পড়েছে। এছড়া দেশটির প্রধান সব অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ সেতু এবং পণ্য পরিবহনের ট্রেন ধ্বংস হয়েছে। দেশটির খাদ্যপণ্য মজুতের গুদাম শূন্য হয়ে পড়েছে। তথ্যসূত্র: রয়টার্স

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা