শুক্রবার পোল্যান্ড যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট
আন্তর্জাতিক

পোল্যান্ড যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন সংকট নিরসনে রাশিয়ার বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ এবং ন্যাটোর ভূমিকা জোরালো করতে ইউরোপের কয়েকটি দেশ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্যে আগামী শুক্রবার পোল্যান্ড সফর করবেন তিনি।

আরও পড়ুন : ১৩৩ যাত্রীসহ চীনে বিমান বিধ্বস্ত

রাশিয়ার সামরিক আগ্রাসনের গতিপ্রকৃতি এবং এই যুদ্ধের কারণে তৈরি হওয়া মানবাধিকার সঙ্কট নিয়ে তিনি কথা বলবেন সে দেশের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদার সঙ্গে।

রোববার ( ২০ মার্চ ) হোয়াইট হাউস এক বিবৃতিতে এ খবর জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে সিএনএন।

বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের জনগণের পাশে থাকার উদ্দেশ্যে বিশ্বকে একজোট করতে তার এই সফর।

আরও পড়ুন : কোনো ঘর অন্ধকার থাকবে না

২৪ মার্চ ব্রাসেলসে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো), গ্রুপ অফ সেভেন (জি-সেভেন) ও ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে সাক্ষাতের পরই বাইডেনের এ সফর অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : রোহিঙ্গা পীড়নকে ‘গণহত্যা’ ঘোষণা

প্রেসিডেন্ট বাইডেনের পোল্যান্ড ছাড়াও ইউরোপের কয়েকটি দেশে যাওয়ার কথা রয়েছে। তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস।

আরও পড়ুন : চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এ মাসের গোড়ার দিকে পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন। তিনি রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা