ইউক্রেন ইস্যুতে ইতিহাসের সঠিক পক্ষে চীন
আন্তর্জাতিক

ইউক্রেন ইস্যুতে সঠিক পক্ষে চীন

আন্তর্জাতিক ডেস্ক : চীন তার সিদ্ধান্ত স্বাধীনভাবে গ্রহণ করবে জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ইউক্রেন ইস্যুতে বেইজিং ইতিহাসের সঠিক পক্ষে দাঁড়িয়েছে।

আরও পড়ুন : বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করতে পায়রা যাচ্ছেন প্রধানমন্ত্রী

রবিবার (২০ মার্চ) এক সংবাদে এ তথ্য জানিয়েছে সিএনএন।

পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, যুদ্ধ বন্ধে দীর্ঘমেয়াদি সমাধান হলো—শীতল যুদ্ধের মানসিকতা পরিহার করা। সংঘর্ষে লিপ্ত হওয়া থেকে বিরত থাকা এবং সত্যিকার অর্থে ভারসাম্যপূর্ণ, কার্যকর এবং স্হায়ীভাবে আঞ্চলিক নিরাপত্তা গড়ে তোলা। শুধু এভাবেই ইউরোপে দীর্ঘ মেয়াদে স্হিতিশীলতা অর্জন করা যেতে পারে।

তিনি বলেন, চীন বাইরের ভয়ভীতি, চাপ কিংবা কোনো ভিত্তিহীন অভিযোগ মেনে নেবে না। আমরা সব সময় শান্তির পক্ষে এবং যুদ্ধের বিরুদ্ধে। চীনের অবস্হান বস্ত্তনিষ্ঠ এবং স্বচ্ছ। সময় বলে দেবে যে, আমরা ইউক্রেন ইসু্যতে ইতিহাসের সঠিক পক্ষে ছিলাম।

আরও পড়ুন : খাদ্য নিয়ে রাজনীতি করতে দেওয়া যাবে না

প্রসঙ্গত, গত শুক্রবার ( ১৮ মার্চ ) চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে বস্ত্তগত সহযোগিতা দিলে বেইজিংকে পরিণতি ভোগ করতে হবে বলে জিনপিংকে সতর্ক করেন বাইডেন।

আরও পড়ুন : বস্তির আগুন নিয়ন্ত্রণে

এদিকে, চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী লি ইউচেং ইউক্রেন ইস্যুতে মস্কোর ওপর পশ্চিমা দেশগুলোর নজিরবিহীন নিষেধাজ্ঞাকে আপত্তিকর বলে অভিহিত করেছেন। তার মতে, রাশিয়ার মতো একটি পারমাণবিক শক্তিধর দেশকে কোণঠাসা করে পূর্ব ইউরোপে জোটের আরো সম্প্র্রসারণের চেষ্টা থেকে ন্যাটোর সরে আসা উচিত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা