আন্তর্জাতিক
বাইডেন প্রশাসন

রোহিঙ্গা পীড়নকে ‘গণহত্যা’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে রাষ্ট্রীয় মদদে রোহিঙ্গাদের ওপর বছরের পর বছর ধরে চালানো দমন ও পীড়নকে গণহত্যা বলে ঘোষণা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন এ কথা জানায়।

সোমবার (২১ মার্চ) যুক্তরাষ্ট্রের হোলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামে এ ঘোষণা দিতে পারেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। খবর আরব নিউজের।

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর দেশটির সেনাবাহিনী ও উগ্রবাদী বৌদ্ধরা হামলা, ধর্ষণ ও হত্যাকাণ্ড চালিয়েছে। এ ঘটনায় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশে এসে আশ্রয় নেয় ৭ লাখেরও অধিক রোহিঙ্গা।

এদিকে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে মামলা করা হয়েছে। সেখানে মিয়ানমারের সেনা শাসিত সরকার প্রতিবারই গণহত্যার অভিযোগ অস্বীকার করে।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ৬১ লাখ ছাড়াল

মানবাধিকার সংস্থা এবং মার্কিন এমপিরা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের উভয় প্রশাসনের কাছেই রোহিঙ্গাদের ওপর চালানো নিপীড়নকে গণহত্যা বলে ঘোষণা দেওয়ার দাবি করে আসছিলেন। কিন্তু কূটনৈতিক কারণে এত দিন এ ঘোষণা দেয়নি মার্কিন প্রশাসন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা