ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

কিয়েভে প্রতিরোধের মুখে রুশ সেনারা

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভের সেনাদের শক্তিশালী প্রতিরোধের মুখে পড়েছে রুশ সেনারা। ইউক্রেনের সামরিক বাহিনী ইতিমধ্যে বেশ কয়েকটি হামলার বিরুদ্ধে লড়াই করছে। খবর-বিবিসির।

সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, একটি প্রধান শহরে তাদের ঘাঁটির কাছে রাশিয়ান বাহিনীকে প্রতিহত করতে সক্ষম হয়েছে একটি সেনা ইউনিট।

আরও পড়ুন: ইউক্রেনকে ৬.৪ বিলিয়ন ডলার দিতে চায় হোয়াইট হাউস

এর আগেই রাশিয়ার কিয়েভ দখলের চেষ্টার বিষয়ে সতর্ক করেছিলেন ইউক্রেনের তরুণ ও সাহসী প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।

সেই সাথে শহরের স্থানীয় প্রশাসনও নিশ্চিত করেছে যে, রাজপথে লড়াই চলছে। তারা লোকজনকে বাড়িতে অবস্থানের নির্দেশ দিয়েছে।

কিয়েভভিত্তিক বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স-ইউক্রেনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কর্তৃপক্ষ লোকজনকে নিরাপদে আশ্রয় নিতে বলেছে। এছাড়া যারা ঘরে অবস্থান করছেন তাদের দরজা-জানালা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিয়ে করেই যুদ্ধের ময়দানে ইউক্রেনের যুগল

জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সেক্রেটারি ওলেকসি ড্যানিলভ ইউক্রেনের একটি সংবাদমাধ্যমকে বলেন, পরিস্থিতি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আমরা সব ধরনের উপায় ব্যবহার করে রুশ সেনাদের প্রতিহত করছি। এখনও সেনা সদস্য এবং নাগরিকদের নিয়ন্ত্রণে রয়েছে কিয়েভ।

এছাড়া ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডও শনিবার সকালে কিয়েভের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ভেসিলকিভ বিমানঘাঁটির কাছে শক্তিশালীয় লড়াইয়ের বিষয়ে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ইউক্রেনের সেনাদের ক্ষমতা দখলের আহ্বান পুতিনের

এর আগে শুক্রবার জেলেনস্কির এক মুখপাত্র জানান, তার দেশ অবিলম্বে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার জন্য প্রস্তুত এবং দুপক্ষের মধ্যে আলোচনার স্থান ও সময় নিয়ে আলোচনা চলছে।

প্রসঙ্গত, এই আক্রমণের জন্য মস্কোর বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিতে দ্রুত ও কঠোর নিষেধাজ্ঞার আরোপে পশ্চিমা দেশগুলোর কাছে অনুরোধ করেছে ইউক্রেন। সেই সাথে মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপে ইউরোপের প্রতি আহ্বান জানান জেলেনস্কি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা