ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

আরও হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: আগামী কয়েক ঘণ্টার মধ্যেই রাজধানী কিয়েভে সর্বাত্মক হামলা চালাতে শুরু করবে রাশিয়ার সেনাবাহিনী, এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

স্থানীয় সময় শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে এক ভিডিও বার্তায় ভলোদিমির জেলেনস্কি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আজকের রাতটা আমাদের জন্য কঠিন থেকে কঠিনতর হবে। তবে সকাল আসবেই। আজকে রাতেই শত্রুরা যে কোনো মূল্যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে হামলা চালাবে। আজকে রাতেই হামলা হবে। আজকে রাতে আমাদের ধৈর্য ধরতে হবে। কারণ আজকেই ইউক্রেনের আগামী কেমন হবে তা জানা যাবে।’

আরও পড়ুন : ইউক্রেনের সেনাদের ক্ষমতা দখলের আহ্বান পুতিনের

এর আগে জেলেনস্কির এক মুখপাত্র রাশিয়ার সঙ্গে যতোটা দ্রুত সম্ভব যুদ্ধবিরতি কার্যকর ও শান্তি আলোচনা শুরুর আগ্রহের কথা জানান।
তিনি জানান, রাশিয়া এবং ইউক্রেনের কর্মকর্তারা শান্তি আলোচনা শুরুর সময় ও স্থান নিয়ে আলোচনা করছে।

তবে রাশিয়া প্রথম থেকেই দাবি করে আসছে, কেবলমাত্র ইউক্রেনের সশস্ত্র বাহিনী আত্মসমার্পণ করলেই কিয়েভের সঙ্গে আলোচনায় বসবে তারা।

এদিকে কিয়েভের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অনিশ্চিত কয়েকটি সূত্র বিবিসিকে জানায়, রাজধানী কিয়েভে ৩-৫টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তথ্যসূত্র: বিবিসি

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা