নেপালে মার্কিন বিরোধী বিক্ষোভ-২০২২
আন্তর্জাতিক

নেপালে মার্কিন বিরোধী বিক্ষোভ-সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নের একটি প্রকল্পের বিরুদ্ধে নেপালে বিরোধীদলগুলো ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে। তবে বিক্ষোভ দমনে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০১৭ সালে মার্কিন সরকারি ত্রাণ সংস্থা মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশন (এমসিসি) নেপালের সঙ্গে একটি চুক্তিতে সম্মত হয়। এই চুক্তির আওতায় দেশটিকে ৫০০ মিলিয়ন ডলার অর্থায়ন করবে সংস্থাটি। যা ৩০০ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন ও সড়ক সংস্কার প্রকল্পে ব্যবহার করা হবে।

তবে যুক্তরাষ্ট্রের এ প্রকল্পের বিরোধিতা করছে নেপালের দুইটি কমিউনিস্ট দল। যারা বর্তমান কোয়ালিশন সরকারের সঙ্গে কাজ করছে।

দেশটির সমালোচকদের দাবি, ওই চুক্তির মাধ্যমে নেপালের আইন ও সার্বভৌমত্বের লঙ্ঘন করেছে সরকার। এটা ওয়াশিংটনের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ। এর মাধ্যমে মার্কিন সেনা নেপালে প্রবেশের সুযোগ পাবে বলেও তাদের দাবি ।

তবে নেপালের নেতাদের আশ্বস্ত করে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, শুধু উন্নয়নের জন্যই এমন চুক্তি করা হয়েছে। শুধু বিদ্যুৎ ও রাস্তা প্রকল্পেই এ অর্থ ব্যয় করা হবে বলেও জানান তারা।

জানা গেছে, শত শত বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড সরিয়ে দেওয়ার চেষ্টা ও পাথর ছুড়েন। এসময় পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ও জলকামানের মাধ্যমে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

আরও পড়ুন: যুদ্ধবিমান বিধ্বস্তে ২ পাইলট নিহত

প্রসঙ্গত, নেপাল হিমালয় অধ্যুষিত একটি দক্ষিণ এশীয় দেশ যার সাথে উত্তরে চীন এবং দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে। এর শতকরা ৮১ ভাগ জনগণই হিন্দু ধর্মের অনুসারী। বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত্র।

আর্দ্র আবহাওয়া বিশিষ্ট অঞ্চল, তরাই থেকে শুরু করে সুবিশাল হিমালয়; সর্বত্রই এই বৈচিত্র্যের পরিচয় পাওয়া যায়। নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল সেখানে পৃথিবীর সর্বোচ্চ ১০ টি পর্বতের ৮ টিই অবস্থিত। এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা