আন্তর্জাতিক

ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ট্রেনের ধাক্কায় একটি হাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। দেশটির উত্তর খন্ডের নৈনিতাল জেলায় ঘটা এই দুর্ঘটনায় ট্রেনটি হাতিটিকে টেনে-হিঁচড়ে এক কিলোমিটার দূরে নিয়ে তারপর থামে।

রেলওয়ে কর্মীদের সূত্রে জানা যায়, রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে লালকুয়ান থেকে বেরেলির দিকে যাচ্ছিল একটি ট্রেন। হঠাৎ চার-পাঁচটি হাতির একটি দল রেল লাইনের উপর উঠে পড়লে ট্রেনটি একটি হাতিকে ধাক্কা দেয়।

আরও পড়ুন: একসাথে স্ত্রীদের তালাক দিলেন তিন ভাই

পশ্চিম গৈলা বন বিভাগের কর্মকর্তারা জানান, ধাক্কা দেওয়ার পর ট্রেনটি হাতিটিকে টেনে-হিঁচড়ে এক কিলোমিটার দূরে নিয়ে যায়। ঘটনার পরপরই বিষয়টি জানতে পেরে বন বিভাগ ও রেল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

এনিয়ে গত চারদিনে উত্তর খন্ডে তিনটি হাতির মৃত্যুর ঘটনা ঘটলো। গত এক বছরে এই রাজ্যটিতে ট্রেনের ধাক্কায় অনেক হাতি প্রাণ হারিয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে ফের ৬ মাস সময় দিলেন হাইকোর্ট

রাজধানীতে সেই ২০১২ সালে নিজ বাসায় নির্মমভাবে খুন হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা