আন্তর্জাতিক

কর্ণাটকে ফের স্কুল-কলেজ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: কর্ণাটকের শিবামোগা শহরে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শহরটিতে বন্ধ ঘোষণা করা হয়েছে সব স্কুল-কলেজ। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের জনসমাগম ও বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের হর্ষ নামে বজরং দলের এক সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এর পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অজ্ঞাত একদল লোক বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ এ হত্যাকাণ্ডের সঙ্গে সাম্প্রতিক হিজাব-কাণ্ডের কোনো যোগসূত্র নেই দাবি করলেও এর জন্য মুসলিমদেরই দায়ী করেছেন রাজ্যের মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা। শুধু তা-ই নয়, কংগ্রেসের উসকানিতে এ ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেছেন তিনি।

ভারতীয় এ মন্ত্রীর দাবি, মুসলিম গুণ্ডারা তাকে (হর্ষ) খুন করেছে। রাজ্য কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমারের উসকানিমূলক বক্তব্যই গুণ্ডাদের সাহস জুগিয়েছে।এসময় রাজ্যে কোনো গুণ্ডাগিরি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আরও পড়ুন: বসছেন পুতিন বাইডেন

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টায় চার যুবক হর্ষের ওপর আক্রমণ করে। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু শেষপর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় দদ্দাপেটে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা সূত্র পেয়েছি ও অভিযুক্তদের গ্রেফতারের কাছাকাছি পৌঁছে গেছি। এর সঙ্গে হিজাব বিতর্কের কোনো সম্পর্ক নেই। হর্ষ ও হামলাকারীরা একে অপরকে চিনতো। এটি পুরোনো শত্রুতার ফল মনে হচ্ছে।

হর্ষের মৃত্যুর পরপরই শিবামোগায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী অরাগ জ্ঞানেন্দ্র বলেছেন, পুলিশ সূত্র পেয়েছে। তদন্তের পর খুনের কারণ বেরিয়ে আসবে। হামলার পেছনে কোনো সংগঠন রয়েছে কি না সে বিষয়ে আমাদের কাছে এখনো কোনো তথ্য নেই। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাতে কিছু বিক্ষোভ হয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।

হর্ষের ওপর হামলার বিষয়ে বজরং দলের রাজ্য আহ্বায়ক রঘু সক্লেশপুর বলেছেন, পুলিশের পদক্ষেপে আমরা খুশি নই। আমরা শিগগির পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেবো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা