ছবি: সংগৃহীত
জাতীয়

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর (বয়স আনুমানিক ৩৫) মৃত্যু হয়েছে। এসময় নিহতের পরনে ছিলো সাদা গোলাপী প্রিন্টের কামিজ ও কমলা রঙের সালোয়ার।

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুর ২টায় খিলক্ষেত রেলক্রসিং খাঁপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী পথচারী রাজু চৌধুরী জানান, রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন ওই নারী। পরে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

অবস্থা গুরুতর হলে সেখান থেকে বিকেল চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

অজ্ঞাত নারীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া।

তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা