ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

দুই মাসে চাকরি ছেড়েছে ৮৮ লাখ

আন্তর্জাতিক ডেস্ক: গত বছর মাত্র দুই মাস সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক মানুষ তাদের চাকরি ছেড়ে দেয়। বুধবার (২ ফেব্রুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০২১ সালের ডিসেম্বরে ৪৩ লাখ আমেরিকান তাদের চাকরি ছাড়েন। যা নভেম্বরের রেকর্ড ৪৫ লাখের চেয়ে কম। অর্থাৎ শেষের দুই মাসে রেকর্ড ৮৮ লাখ মানুষ চাকরি ছাড়ে। দেশটির শ্রম পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানায়।

জানা গেছে, নগদ প্রণোদনার কারণে লাখ লাখ কর্মী চাকরি ছেড়েছেন। তাছাড়া আরও বেশি অর্থ ও সুবিধা পেতে ছেড়েছেন কেউ কেউ। আবার অনেকে শ্রমবাজার ছেড়েছেন মহামারিতে নিজেদের সন্তানদের যত্ন ও বয়স্কদের সেবার জন্য। আবার অনেকে ছেড়েছেন বয়সের কারণে।

অন্যদিকে স্বাস্থ্যসেবা ও সামাজিক সহায়তার চাকরির পাশাপাশি রেস্তোরাঁ, হোটেল এবং নির্মাণে গত মাসে ছেড়ে যাওয়া কর্মীদের সংখ্যা কমেছে। গত বছর রেকর্ড সংখ্যক মানুষ চাকরি ছাড়লেও মার্কিন শ্রমবাজারে কর্মসংস্থান হয়েছে ৬৪ লাখের। তথ্যসূত্র: সিএনএন

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা