ছবি-সংগৃহিত
আন্তর্জাতিক

জনসম্মুখে এলেন উনের স্ত্রী ও ফুপু

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ দিন পর হুই চন্দ্র নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানী পিয়ংইয়ংয়ের ম্যানসুদায়ি আর্ট থিয়েটারে হাজির হয়েছিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উনের স্ত্রী ও তার প্রভাবশালী ফুপু।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমগুলো বুধবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ গত বছরের ৯ সেপ্টেম্বর জনসম্মুখে হাজির হয়েছিলেন রি সোল জু। আর কিমের ফুপু ও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা কিম কিয়ং সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে জনসম্মুখে হাজির হয়েছিলেন।

উন ক্ষমতায় আসার প্রথম কয়েক বছর উত্তর কোরিয়ার রাজনীতি বেশ প্রভাবশালী ছিলেন তিনি। তবে দেশদ্রোহের অভিযোগে তার স্বামী জ্যাং সংকে ২০১৩ সালে উন মৃত্যুদণ্ড দিলে আড়ালে চলে যান কিয়ং।

বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, স্ত্রী রি সোল জুকে নিয়ে কিম থিয়েটার অডিটোরিয়ামে যখন প্রবেশ করছিলেন তখন স্বাগত সঙ্গীত বাজানো হচ্ছিল এবং ওই সময় দর্শকরা উল্লসিত ধ্বনি দিয়ে উঠেছিল।

টিভি ফুটেজে দেখা গেছে, ঐতিহ্যবাহী লাল ও কালো রঙের হ্যানবক পোশক পরেছিলেন রি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা