আন্তর্জাতিক

সুদানে বিক্ষোভকারীদের উপর গুলি, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘাতের ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তা বাহিনীর গুলিতে সাতজন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

গত বছর সেনা অভ্যুত্থানের পর দেশটির সরকারবিরোধী আন্দোলনে এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়াল ৭১ জনে।

সেনাশাসনের বিরুদ্ধে সোমবার আবারও উত্তাল হয়ে ওঠে সুদান। সকাল থেকেই মূল সড়কগুলোয় জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। টায়ার পুড়িয়ে বিক্ষোভ জানায় তারা।

খার্তুমে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে মিছিল নিয়ে রওনা হয় হাজারো নাগরিক। প্রাসাদ থেকে ২ কিলোমিটার দূরে ব্যারিকেড তৈরি করে নিরাপত্তা বাহিনী। বন্ধ করে দেওয়া হয় শহরের মূল সড়ক। আন্দোলনকারীরা বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে শুরু হয় সংঘর্ষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, টিয়ার গ্যাস, এমনকি গুলিও ছোড়ে পুলিশ। এতে হতাহতের ঘটনা ঘটে। গত বছর ২৫ অক্টোবর সুদানের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। তখন থেকেই বেসামরিক সরকারের দাবিতে চলছে বিক্ষোভ। সূত্র: আল-জাজিরা

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা