ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় ফের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে নারী ও শিশুসহ ৭১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : রাশিয়ায় যুদ্ধবিরতির প্রস্তাব বাতিল

মঙ্গলবার (১৭ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণ অংশের একটি ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার পর প্রথমে ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও,পরে এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে ।

সোমবার (১৬ অক্টোবর) গাজায় বিমান হামলা বন্ধের কথা জানিয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা।

এদিকে গাজার খান ইউনিস ও রাফাহ এলাকায় অবিরাম বোমা হামলার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে কয়েক শ মানুষ। এ ছাড়াও গাজার উত্তরাঞ্চলেও ইসরায়েলের ভারী গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন : বেলজিয়ামে সুইডিশ নাগরিক নিহত

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এরই মধ্যে ইসরায়েলের বেশ কিছু নাগরিককে বন্দি করেছে তারা। এর জবাবে মাটির সাথে মিশিয়ে দেওয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল।

এরপর ১১ দিন ধরে হামাসের সাথে ইসরায়েলের সংঘাত চলছে। এ সংঘাতের মধ্যে ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে, ইসরায়েলের বিভিন্ন শহরেও রকেট হামলা চালাচ্ছে হামাস।

চলমান এ সংঘাতে এখন পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষ মারা গেছে। এরমধ্যে প্রায় ১৪০০ ইসরায়েলি এবং ২৭৫০ জন ফিলিস্তিনি রয়েছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা