ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক

৫.৩ মাত্রার ভূমিকম্প আফগানিস্তানে, প্রাণহানি ২৬

সাননিউজ ডেস্ক: আফগানিস্তানের পশ্চিম প্রান্তে বাদঘিস প্রদেশ ৫.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) এ ঘটনায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা এএফপি দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

কাদিস জেলায় ঘরবাড়ির ছাদ ধসে পড়ে ২৬ জন মারা গেছেন বলে জানিয়েছে বাদঘিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি।

তিনি বলেন, নিহতদের মধ্যে পাঁচ জন নারী ও চার শিশু রয়েছে। এছাড়াও আহত হয়েছেন চার জন। ওই প্রদেশের মুক্বর জেলাতেও ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

আফগানিস্তান তালেবানের দখলে আসার পর এমনিতেই মানবিক বিপর্যয়ের কবলে পড়েছে দেশটি। কারণ পশ্চিমা দেশগুলো আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে এবং বিদেশে থাকা সম্পদও আটকে দিয়েছে। এরইমধ্যে এ ধরনের প্রাকৃতিক বিপর্যয় সেখানের মানুষের সমস্যা আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

২০১৫ সালে প্রবল ভূমিকম্পে আফগানিস্তানে ২৮০ জনের মৃত্যু হয়েছিল। পার্বত্য এলাকায় ছিল রিখটার স্কেলে ৭.৫ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল। সেই ভূমিকম্পের প্রভাব পুরো দক্ষিণ এশিয়ায় দেখা দিয়েছিল। আফগানিস্তানের প্রতিবেশী দেশ পাকিস্তানেও অনেকের প্রাণহানি হয়েছিল।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা