আন্তর্জাতিক

আরব আমিরাতে ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে জোড়া ড্রোন হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দু’ জন ভারতীয় এবং একজন পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে। আহত হয়েছে আরো ৬ জন। হামলার দায় স্বীকার ইয়েমেনের বিদ্রোহীগোষ্ঠী হুথি।

এরইমধ্যে উপসাগরীয় দেশটির পক্ষে নিশ্চিত করা হয়েছে যে, এ হামলায় আমিরাতের রাজধানী আবুধাবিতে অন্তত দুটি স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দরের পাশে একটি নির্মাণাধীন ভবনও।

আমিরাতের কর্তৃপক্ষ মনে করে, ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়েছিল। সোমবার কাতারের দোহাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

আবুধাবির পুলিশ বলছে, তেল শোধনাগার এডিএনওসির মজুত-স্থাপনার কাছে মুসাফফা বাণিজ্যিক এলাকায় তিনটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরিত হয়েছে।

বিস্ফোরক আঘাত হেনেছে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরেও। বিমানবন্দরের কাছে একটি নির্মাণধীন এলাকায় আগুন ধরে গেছে।

পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। এদের মধ্যে দুজন ভারতীয় এবং একজন পাকিস্তানি বংশদ্ভূত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আহতদের পরিচয় জানানো হয়নি। তারা মৃদু ও মধ্যম ধরনের আঘাত পেয়েছেন বলে জানা গেছে।

এক বিবৃতিতে আবুধাবি পুলিশ বার্তাসংস্থা ডব্লিউএএমকে জানিয়েছে, ‘প্রাথমিক তদন্তে দুটি স্থানেই ছোট বিমানের অংশবিশেষ পাওয়া গেছে, যা ড্রোন হয়ে থাকতে পারে।’

এ হামলার জেরে বিস্ফোরণ বা আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে জোটবদ্ধভাবে লড়ছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

এ প্রেক্ষাপটে হুথি বিদ্রোহীদেও সামরিক শাখার মুখপাত্র বলেন, তারা ‘আরব আমিরাতের একেবারে অভ্যন্তরে’ সামরিক অভিযান চালিয়েছেন। এ নিয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।

বিবৃতিতে বলা হয়, এ হামলার ‘উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি’ হয়নি। এ নিয়ে তদন্ত অব্যহত রয়েছে।

আমিরাত থেকে প্রকাশিত প্রভাবশালী সংবাদমাধ্যম খালিজ টাইমস অনলাইনের খবরে বলা হয়, সোমবার সকালে দুটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ড্রোন হামলার কারণে এমনটা হয়ে থাকতে পারে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা