ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত ১৭ জন নিহত এবং আরও কমপক্ষে ৪৪ জন আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার মধ্যরাতের পর থেকেই কিয়েভে ব্যাপক হামলা শুরু হয়। শহরজুড়ে এক ঘণ্টারও বেশি সময় বিমান হামলার সতর্কতা জারি ছিল। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো বলেন, রাশিয়া আবারও রাজধানীতে বড় ধরনের হামলা চালিয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী, হামলায় একাধিক আবাসিক ভবন ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন। আহতদের মধ্যে অন্তত চারজনের অবস্থা গুরুতর।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, হামলায় রাশিয়া ২৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, চারটি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ১১৫টি ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৯৮টি ড্রোন ভূপাতিত করলেও কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার তথ্য জানানো হয়নি।

হামলার পর ইউক্রেন মিত্র দেশগুলোর কাছে আরও মার্কিন-নির্মিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহের আহ্বান জানিয়েছে।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, কিয়েভ ও আশপাশের এলাকায় অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং ড্রোন উৎপাদন ও সরবরাহ-সংক্রান্ত রসদকেন্দ্রগুলোকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। এছাড়া কৃষ্ণ সাগর উপকূলের ওডেসা বন্দরের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহনকারী তিনটি পণ্যবাহী জাহাজেও হামলার দাবি করেছে মস্কো।

এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তুলা অঞ্চলে একটি ই-কমার্স প্রতিষ্ঠানের গুদামে আগুন লাগে বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলিয়েভ। এ ঘটনায় একজন আহত হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এর আগে মস্কো অঞ্চলের একটি গুদামে ইউক্রেনের হামলায় পাঁচজন নিহত ও ১০ জন আহত হওয়ার তথ্য জানিয়েছিল রুশ কর্তৃপক্ষ।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের ভূখণ্ডে হামলা জোরদার করেছে। তবে দুই দেশই ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র : বিবিসি

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা