ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

লোহিত সাগরে ডুবে গেল ভারতীয় জাহাজ, ১৪ নাবিক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

লোহিত সাগরে ইয়েমেন উপকূলে হামলার শিকার হয়ে ডুবে গেছে ভারতের পতাকাবাহী একটি জাহাজ। তবে জাহাজটিতে থাকা ১৪ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ইয়েমেনের হোদেইদা বন্দরের কাছে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘এমএসভি ফাইজে নুরি ওলিয়ে’ নামের জাহাজটি হোদেইদা বন্দর থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দূরে অবস্থান করার সময় হামলার কবলে পড়ে। পরে জাহাজটি উল্টে গিয়ে সাগরে ডুবে যায়।

জাহাজটিতে মোট ১৪ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং একজন ইয়েমেনি নাগরিক। হামলার পর ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ন্যাশনাল রেজিস্টেন্স ফোর্সের কোস্টগার্ড ইউনিট যৌথ উদ্ধার অভিযানের মাধ্যমে তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ধরনের উসকানি ছাড়াই ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।

এদিকে, লোহিত সাগরে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েছে। কয়েকদিন আগে হুতি বিদ্রোহীরা ওই এলাকায় অবরোধের ঘোষণা দিয়ে জানায়, সৌদি পণ্যবাহী কোনো জাহাজকে বাব এল মান্দেব প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।

লোহিত সাগরের এই হামলার ঘটনায় আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

সান নিউজ/ হুমায়রা

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা