আন্তর্জাতিক

সৌদি যুবরাজ এখন অঘোষিত ‘বাদশাহ’

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে অশীতিপর বাদশাহ সালমান ক্রমেই আড়ালে চলে যাচ্ছেন। ফলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন অঘোষিত ‘বাদশাহ’ হিসেবে দেশ পরিচালনা করছেন বলে গুঞ্জন চলছে। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না পেলেও মোহাম্মদ বিন সালমান হয়ে উঠছেন সৌদির ‘মুকুটবিহীন’ বাদশাহ।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের জুনে সিংহাসনের পরবর্তী উত্তরসূরি হিসেবে মনোনীত হন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মূলত এর পর থেকেই তিনি সৌদির কার্যত নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন।

জানা গেছে, সৌদির বাদশাহ সালমানের বয়স এখন প্রায় ৮৬ বছর। তার স্বাস্থ্যে অবস্থা ভালো নয়। তাই তিনি এখন আর খুব একটা জনসম্মুখে আসেন না। গত দু’বছরে খুব বেশি জনসম্মুখে দেখা যায়নি তাকে। করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে বাদশাহ সালমান নিঅম শহরে থাকছেন। লোহিত সাগরতীরে মেগা শহরটি অবস্থিত।

ফলে তার ছেলে ৩৬ বছর বয়সী যুবরাজ মোহাম্মদ বিন সালমানই এখন বাবার পক্ষে সব গুরুত্বপূর্ণ কাজ করেন সামলান। এমনকি বাদশাহর হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকেন তিনি। বিশিষ্ট ব্যক্তিদের অভ্যর্থনা জানানোর কাজটিও তিনিই করেন।

২০১৭ সালের জুনে সৌদি সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণার পর থেকেই দেশটির ডি ফ্যাক্টো নেতা বিবেচনা করা হয় ৩৬ বছর বয়সী যুবরাজকে। তবে কিছুদিন আগে ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ আর উপসাগর সহযোগী সংস্থার (জিসিসি) সম্মেলনে নেতৃত্ব দেওয়ার আগে তার প্রভাব এত তীব্রভাবে কখনোই বোঝা যায়নি। বার্ষিক ওই সম্মেলনে সাধারণত বাদশাহ সালমানই নেতৃত্ব দেন। কিন্তু এ বছর তার পরিবর্তে উপস্থিত ছিলেন সৌদি যুবরাজ।

গত মঙ্গলবার উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সম্মেলনে নেতৃত্ব দেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বার্ষিক এই সম্মেলনে সাধারণত সৌদির বাদশাহ সালমান নেতৃত্ব দিতেন। সম্মেলনে আগত বিদেশি অতিথিদের অভ্যর্থনা জানানোর কাজটিও তিনিই করতেন। তবে এসব অনুষ্ঠানে এখন আর তাকে দেখা যায় না।

কারনেগি এনডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিচের ইয়াসমিন ফারুক এএফপিকে বলেন, অতীতে দেখা যেত, সৌদি বাদশাহরা যখন অসুস্থ থাকতেন, তখন তার বদলে বিভিন্ন বৈঠক-সম্মেলনে সভাপতিত্ব করতেন যুবরাজ। যুবরাজই বিভিন্ন দেশের প্রেসিডেন্টদের সঙ্গে বৈঠক করতেন। তবে এখন নতুন যে বিষয়টি দেখা যাচ্ছে, তা হলো বাদশাহ তার সব দায়িত্ব পরিপালন করার পরও রাষ্ট্রীয়ভাবে ও সংবাদমাধ্যমে যুবরাজের ভূমিকাকে জোরালো করে প্রচার করা হচ্ছে।

২০২০ সালের মার্চে রিয়াদে যুক্তরাজ্যের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে বৈঠক করেছিলেন বাদশাহ সালমান। কোনো বিদেশি নেতার সঙ্গে বাদশাহ সালমানের এটাই ছিল সবশেষ বৈঠক। তিনি সবশেষ বিদেশ সফরে গিয়েছিলেন ২০২০ সালের জানুয়ারিতে। ওমানের সুলতান কাবুসের মৃত্যুতে সমবেদনা জানাতে তিনি দেশটিতে গিয়েছিলেন।

যুবরাজ নিজেকে উদারপন্থী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। সৌদির সমাজব্যবস্থায় তিনি বিভিন্ন সংস্কার আনছেন। নারীদের গাড়ি চালানো ও সরকারি চাকরি করার অনুমতি দিয়েছেন। বিনোদনের জন্য দেশের বিভিন্ন জায়গায় বিনোদনকেন্দ্র চালু করেছেন।

পর্যটক ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য সৌদির দুয়ার খুলে দিয়েছেন যুবরাজ। এই পদক্ষেপের মধ্য দিয়ে তিনি বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদির অর্থনীতিতে বৈচিত্র্য আনার চেষ্টা করছেন।এসব পরিবর্তনের পাশাপাশি যুবরাজের বিরুদ্ধে সৌদি আরবে ভিন্নমতাবলম্বীদের ওপর ধরপাকড় ও নাগরিকদের বাক্‌স্বাধীনতা দমনের অভিযোগ রয়েছে।

এছাড়া ২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি হত্যার ঘটনায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আন্তর্জাতিক ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হয়। তবে বাদশাহ সালমানের চেয়ে যুবরাজ অনেক বেশি ইসরায়েলের ঘনিষ্ঠ হয়েছেন। তিনি সৌদির আকাশসীমা দিয়ে ইসরায়েলি উড়োজাহাজ চলাচলের অনুমতি দিয়েছেন।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আরব গালফ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ক্রিস্টিন ডিওয়ান মনে করেন, বাদশাহ সালমানের দীর্ঘজীবিতা থেকে সুবিধা পাচ্ছেন যুবরাজ। যুবরাজ যেসব তারুণ্যদীপ্ত ও অপ্রচলিত পদক্ষেপ নিচ্ছেন, সেগুলো কোথাও বাধা পাচ্ছে না।

সম্প্রতি দেশের বাজেট নিয়ে টেলিভিশনে ভাষণ দেন বাদশাহ সালমান। তবে গত মঙ্গলবারের সম্মেলনে তিনি কেন উপস্থিত ছিলেন না, সে ব্যাপারে সৌদি কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেয়নি।

সৌদি সরকারের উপদেষ্টা আলি শিহাবি দাবি করেন, বাদশাহ সালমান সুস্থ আছেন। গত বুধবার এক টুইটে তিনি বলেন, নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে বাদশাহ খুব ভালো আছেন। তিনি প্রতিদিন ব্যায়াম করছেন। তবে তার বয়স ৮৬ বছর।

এই বয়সে তিনি মাস্ক পরে থাকতে অস্বস্তি বোধ করেন। তাছাড়া মানুষকে সাদরে অভ্যর্থনা জানাতে গিয়ে তার করমর্দন করার অভ্যাস আছে। এসব কারণে তাকে নিরাপদ রাখতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তাকে ঝুঁকিপূর্ণ রাষ্ট্রীয় কাজ থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা